রাতে ভারত-পাকিস্তান যুদ্ধ
খেলা

রাতে ভারত-পাকিস্তান যুদ্ধ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই ভারত-পাকিস্তান ম্যাচ। শুধু এশিয়া কাপ নয়, যে কোনো টুর্নামেন্টেই এই চিরপ্রতিদ্বন্দ্বীর যুদ্ধ দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন : বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

২০১২ সাল থেকে রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না দুই প্রতিবেশি দেশ। সমর্থকদের তাই এক বুক প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকতে হয় বৈশ্বিক টুর্নামেন্টগুলোর দিকে।

রোববার (২৮ আগস্ট) মরুর বুকে গড়াচ্ছে এশিয়ার দুই পরাশক্তির সেই বহুল কাঙ্খিত লড়াই। বাংলাদেশ সময় রাত ৮ টায় এই হাইভোল্টেজ ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

ভারত-পাকিস্তান টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে। সেখানে ৭ বারই জিতেছে ভারত। দুইবার জয় পেয়েছে পাকিস্তান।

আরও পড়ুন : নেপাল ও ভারতের সাথে চুক্তিতে ঢাকা

এদিকে এশিয়া কাপের মঞ্চে মোট ১৫ বার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। তাতেও জয়ের পাল্লা ভারি ভারতেরই। ৮ বার জিতেছে ভারত, পাকিস্তানের জয় ৫ বার। পরিত্যক্ত হয়েছে ২টি ম্যাচ।

২০১৬ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি ফরম্যাটে। ওই আসরে ভারত ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়েছিলো। তবে দুই দলের সর্বশেষ লড়াইয়ে ভারতকে স্রেফ উড়িয়ে দিয়েছিল পাকিস্তান।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে লজ্জার হার উপহার দেয়। যেটি আবার ছিল বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়।

আরও পড়ুন : ডেপুটি স্পিকার নির্বাচন বিকেলে

প্রসঙ্গত, সাম্প্রতিক ফর্ম আর অতীত রেকর্ড দুটোই বিশ্লেষণ করে এবার কোনো দলকেই এগিয়ে রাখার উপায় নেই। বরং ভারত-পাকিস্তান ম্যাচের আগে যেটা নিয়ে আলোচনা থাকে, বরাবরের মতো সেই ‘চাপ’ নিয়েই আলোচনাটা বেশি।

ভারত-পাকিস্তান ম্যাচ যেহেতু মর্যাদার লড়াই। চাপ থাকবে, অস্বীকার করলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

তিনি বলেন, ‘সকলেই এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। খুব চাপের ম্যাচ এটি, তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে দলের পরিবেশ হালকা রাখতে চাই।’

রোহিত আরও বলেন, ‘এই ম্যাচ নিয়ে খুব ভেবে নিজেদের চাপে ফেলতে চাই না। যারা কোনোদিন পাকিস্তানের বিপক্ষে খেলেনি বা মাত্র একটি-দু’টি ম্যাচে খেলেছে, তাদের ভালো করে এই ম্যাচের গুরুত্ব বোঝাতে চাই।

আমরা পাকিস্তানকে অন্য যে কোনও সাধারণ প্রতিপক্ষের মতোই দেখছি। তবে ম্যাচ জিতেই মাঠ ছাড়ার লক্ষ্য আমাদের।’

আরও পড়ুন : বাবা রেপিস্ট, তরুণীর আত্মহত্যা

এদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘অন্যান্য ম্যাচের মত হলেও, ভারত-পাকিস্তান ম্যাচে বাড়তি চাপ এমনিতেই চলে আসে। এই চাপকে সামলেই লড়াই করতে হয় ক্রিকেটারদের।

কারণ সকলেই জানে, এমন ম্যাচের গুরুত্ব কত বেশি। তাই জয়ের জন্য মুখিয়ে থাকে ক্রিকেটাররা। এবারও আমরা জয়ের জন্য মাঠে নামবো।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা