নোয়াখালীতে ৭ হাজার ইয়াবাসহ নারী আটক
সারাদেশ

নোয়াখালীতে ৭ হাজার ইয়াবাসহ নারী আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ৭ হাজার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আরও পড়ুন : বিএফআইইউ প্রধানকে হাইকোর্টে তলব

আটককৃত আসমা বেগম (৩০) সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের ইউনুছের স্ত্রী।

জানা যায়, সোমবার (২৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার পুরাতন পুলিশ কোয়ার্টার থেকে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে ৭ হাজার পিস ইয়াবা ও ৮ গ্রাম আইচ উদ্ধার করা হয়।

সোমবার রাতে জেলা মাদক অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন : পানির নিচে পাকিস্তানের এক-তৃতীয়াংশ

তিনি জানান, আটককৃত নারী ও তার স্বামী দীর্ঘদিন কক্সবাজার উখিয়া থেকে মাদক এনে বিভিন্ন স্থানে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ সময় তার স্বামী ইউনুছ টের পেয়ে পালিয়ে যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা