সারাদেশ

জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন দেলোয়ার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলার অন্যান্য উপজেলার ন্যায় বোয়ালমারীতেও নির্বাচনী হাওয়া বইছে। তবে ভোটার সংখ্যা নির্দিষ্ট (উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ) হওয়ার কারণে অনেকটা নিরবেই চলছে নির্বাচনী প্রচারণা।

আরও পড়ুন: জাপানকে হারিয়ে স্পেনের শিরোপা জয়

জেলা পরিষদ নির্বাচনে বোয়ালমারী উপজেলার মোট ভোটার সংখ্যা ১৪৬। এ নির্বাচনে কেবল জনপ্রতিনিধিরাই ভোটার হওয়ার কারণে তাদের সঙ্গে মুঠোফোনে কিংবা সরাসরি সাক্ষাৎ করে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছেন সম্ভাব্য প্রার্থীরা। ফলে সাধারণ মানুষের কাছে নির্বাচনকেন্দ্রিক তৎপরতা তেমন একটা দৃশ্যমান না হলেও ভেতরে ভেতরে চলছে নানা মেরুকরণ।

এ পর্যন্ত এ উপজেলায় সম্ভাব্য চার প্রার্থীর নাম শোনা গেলেও হঠাৎ ময়দানে আলোচনায় উঠে এসেছে এক নতুন প্রার্থীর নাম। তিনি হলেন আমানা গ্রুপের কর্ণধার, তরুণ সমাজ সেবক, কৃষকলীগ নেতা এবং কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। হঠাৎ করে উপজেলার সর্বত্র তাকে ঘিরে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে।

আরও পড়ুন: মন মতো হলে সিনেমা করব

তিনি সাতৈর ইউনিয়নের বাসিন্দা হওয়ায় উত্তর বোয়ালমারীর চার ইউনিয়ন সাতৈর, ঘোষপুর, ময়না ও দাদপুরের ভোটারদের মাঝে দেলোয়ার হোসেনকে ঘিরে বেশ কৌতূহল ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

গত ঈদুল ফিতরের দিন প্রতিপক্ষের হামলায় নিহত দুই আওয়ামী লীগ কর্মীর পরিবারকে দেলোয়ার হোসেন সম্প্রতি দুইটি ইজিবাইক কিনে দিয়েছেন। পরিবার দুটিকে তিনি নগদ ১ লক্ষ টাকাও প্রদান করেছেন।

ইউপি সদস্য আবুল হাসান মোল্লা বলেন, শুনতে পাচ্ছি দেলোয়ার ভাই জেলা পরিষদ নির্বাচন করবেন। তিনি প্রার্থী হলে ভালো হয়। তিনি সমাজ ও মানুষের জন্য অনেক কাজ করেছেন। নির্বাচিত হলে তার দ্বারা মানুষ আরও বেশী উপকৃত হবে।

আরও পড়ুন: তিন প্রতিষ্ঠানে নতুন ডিজি

এক প্রশ্নের জবাবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ দেলোয়ার হোসেন বলেন, মানুষের সেবার জন্য পদ-পদবীর দরকার হয় না, প্রয়োজন হয় ভালো একটি মনের। জেলা পরিষদের সদস্য একটি সম্মানিত পদ। অনেকেই আমাকে বলছেন প্রার্থী হওয়ার জন্য। তবে চূড়ান্ত কোন সিদ্ধান্ত এখনো নেইনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম আমার রাজনৈতিক অভিভাবক। তার অনুমতির অপেক্ষায় আছি। তবে নির্বাচনকে সামনে রেখে ভোটারের সঙ্গে মোটামুটি যোগাযোগ রাখছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা