সামিরা খান মাহি
বিনোদন

মন মতো হলে সিনেমা করব

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যস্ত সময় পার করছেন এই তরুণ অভিনেত্রী।

আরও পড়ুন: আমার ভাল্লাগে না

অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি। সবশেষ গেল কোরবানির ঈদে ক্যারিয়ারের সর্বাধিক ১০টি নাটকে দেখা যায় তাকে। সেগুলোর জন্যও দারুণ সাড়াও পেয়েছেন।

সম্প্রতি টানা ৪টি নাটকের শুটিং করেছেন সামিরা খান মাহি। এরমধ্যে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, মাহমুদ মাহিনসহ একাধিক নির্মাতার নাটকে অভিনয় করেছেন তিনি।

শনিবার থেকে শুটিং করেন মাইদুল রাকিব পরিচালিত ‘কাল থেকে শুরু’ নাটকের। এ নাটকে প্রথমবারের মতো জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করছেন মাহি। আজ সোমবার (২৯ আগস্ট) থেকে আরও একটি নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। ওসমান মিরাজ পরিচালিত এ নাটকে মাহির বিপরীতে অভিনয় করছেন নিলয় আলমগীর।

এদিকে, সম্প্রতি সময়ে গুঞ্জন উঠেছে শাকিব খানের নায়িকা হয়ে আসছেন সামিরা খান মাহি। আসলে বিষয়টি কতটুক্যু সত্য?

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি নিজেও শুনেছি বিষয়টি। আমেরিকার কয়েকজন পরিচিত বন্ধুও জানিয়েছেন, আমাকে নিয়ে নাকি আলোচনা হয়েছে শাকিব খানের নায়িকা হিসেবে কাজ করার জন্য। গল্প, পরিচালনাসহ সব কিছু আমার মন মতো হলে তবেই সিনেমায় কাজ করব। পরিকল্পনা ছাড়া কাজ করলে সেটা আমার জন্য ভালো হবে না।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

সময়সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা