বিনোদন

আমার ভাল্লাগে না

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি বলেছেন, ‘আমি আমার গর্ভাবস্থার দিনগুলো খুব মিস করছি। পেটের মধ্যে কেউ নড়ে না, আমার ভাল্লাগে না।’

আরও পড়ুন: আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

শনিবার (২৭ আগস্ট) রাতে ফেসবুক একটি স্ট্যাটাস দিয়ে পরীমনি নিজেই তা জানিয়েছেন। সেই পোস্টের নিচে স্বামী অভিনেতা শরিফুল রাজকে মেনশন দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, কথাগুলো তাকেই বলছেন! সেখানে রাজ এসে মন্তব্য করেছেন, ‘তোমাকে মনে পড়ছে পরী।’

এর আগে গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। যার নাম শাহীম মুহাম্মদ রাজ্য।

আরও পড়ুন: নুসরাত-মিমিরা লুটেপুটে খাচ্ছেন (ভিডিও)

প্রসঙ্গত, শামসুন্নাহার স্মৃতি, যিনি পরীমনি নামে অধিক পরিচিত। বাংলা চলচ্চিত্রের এই মডেল ও অভিনেত্রী ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন।

পরীমনির উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী আরো ভালোবাসবো তোমায়, লোককাহিনি নির্ভর মহুয়া সুন্দরী, এবং অ্যাকশনধর্মী রক্ত। কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরীমনি অত্যাধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। পরীমনি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও মনোনীত হয়েছেন, এছাড়াও তিনি ২০২০ সালে ফোর্বস এশিয়ার ১০০ জন সেলিব্রিটির তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা