বিনোদন

এনটিআরকে ফিরিয়ে দিলেন সামান্থা

সান নিউজ ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রায় এক যুগ আগে গৌতম বাসুদেব মেননের ছবি ‘ইয়ে মায়া চেসাভে’র মধ্যে দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে।

আরও পড়ুন: অধিকসংখ্যক রোহিঙ্গা নেওয়ার আহ্বান

অভিষেকের পর থেকেই দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন। তবে আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির এক আইটেম গান ‘ওও আন্তাভা’ দিয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছেন এই অভিনেত্রী।

শোনা যায়, ‘পুষ্পা’র এই আইটেম গানের জন্য পাঁচ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন সামান্থা। সেই থেকেই নাকি এখন নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন এই অভিনেত্রী।

শোনা যাচ্ছে, সম্প্রতি ‘জুনিয়র এনটিআর’এর ছবিতে কাজ করার প্রস্তাবও এসেছিল সামান্থার কাছে, কিন্তু চাহিদা মত পারিশ্রমিক না মেলায় সেটির প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। পরিচালক কোরাতালা শিভা চেয়েছিলেন সামান্থা মূল চরিত্রে অভিনয় করুন। তবে, গুঞ্জন রটে পারিশ্রমিকের সমস্যার কারণেই ছবিটি বাতিল করেছেন অভিনেত্রী।

এদিকে গোপন সূত্রে খবর, পরিচালক সামান্থাকে আড়াই কোটি রুপির প্রস্তাব করেছিলেন। কিন্তু সামান্থা বলেছিলেন, চার কোটির কমে করবেন না।

আরও পড়ুন: বিএনপির বড় উইকেট পড়ে গেছে

সেই সঙ্গে এও জানা যায়, এমন ঘটনা প্রথমবার ঘটছে না। পারিশ্রমিক মন মতো না হওয়ায় আজকাল অনেক ছবির চুক্তিতেই যেতে চাইছেন না সামান্থা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা