বিনোদন

আমি ভুল কাজ করছি (ভিডিও)

বিনোদন ডেস্ক: সময়ের আলোচিত তারকা অভিনেতা অনন্ত জলিল বলেছেন, কয়েকদিন ধরে গেটের সামনে আমি দাঁড়াই না। আমি একবারে বাসায় ঢুকে পড়ি। আমার কাছে সবসময় মনে হয় আমি বোধহয় ভুল কাজ করছি। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এটা মনে হয় আমার ভুল হচ্ছে। এতদিন আমি যা করেছি ভুল করেছি।

আরও পড়ুন: বিএনপি জোটে নেই জামায়াত

শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেন অনন্ত। যেখানে তিনি বলেন। ভিডিওবার্তায় ইরানি পরিচালকের দাবি উড়িয়ে দেন অনন্ত জলিল।

তিনি আরও বলেন, সম্পূর্ণভাবে আমি ভুল করেছি এই দেশে। আপনারা আমাকে বদলে দিয়েছেন। এখন আমার মনে হয়, অন্যান্য তারকার মতো আমিও থাকার চেষ্টা করব। এবার বলব, আপনারা অনন্ত জলিলকে মেরে ফেলেছেন। তবে এ ব্যাপারেও আপনাদের ধন্যবাদ, কারণ আমার চোখ আপনারা খুলে দিয়েছেন।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার হচ্ছেন টুকু

অনন্ত জলিল বলেন, আমরা আন্তর্জাতিক আইন মেনেই চুক্তিপত্র করি। যেটা সম্পন্ন ইংরেজিতে আমরা করি। যেটা উনি পোস্ট করেছেন সেটা বাংলায়। আসলে এ থেকে বুঝতেই পারছেন এ চুক্তিপত্র সঠিক নয়। সিনেমাটির শুটিং তিনটি দেশে হয়েছে, সেই দেশের শুটিং আর্টিস্ট সবকিছুই মুতর্জা বহন করেছেন। মুর্তজা একটি স্ট্যাটাস দিলেন সেটা দেখে অনেকেই আমার নামে সমালোচনা শুরু করলেন।

প্রসঙ্গত, মুক্তির আগে থেকেই বাজেট নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে অনন্ত জলিলের সিনেমা ‘দিন- দ্য ডে’। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বাজেট শত কোটি টাকা বলে প্রচার করেন অনন্ত। তবে সিনেমার ইরানি নির্মাতার মুর্তজা অতাশ জমজম ইনস্টাগ্রামে দাবি করেন, সিনেমাটির বাজেটের পরিমাণ ৪ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ৩৩০ টাকা। এরপর থেকে বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। সোশ্যাল মিডিয়া অনন্ত জলিলকে নিয়ে শুরু হয় কটাক্ষ। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মধ্যে মুখ খুলেছেন অনন্ত জলিল।

দিন - The Day মুভির পরিচালক মি: মুর্তজার ইনস্টাগ্রাম পোস্টের জবাব দিলেন অনন্ত জলিল

Posted by Ananta Jalil on Saturday, August 27, 2022

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

দুই বাংলাদেশির শিরশ্ছেদের ভিডিও নিয়ে মিথ্যা প্রচার

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যক...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

কানাডার সঙ্গেই থাকার পক্ষে রায় দিল অধিকাংশ মানুষ

কানাডার রাজনীতি ও জাতীয় ঐক্যের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করল আলবার্টা প্রদে...

ডিবির দুই কর্মকর্তাকে ক্লোজ করা হলো যেসব অভিযোগে

সাভারে গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী বিশেষ অ...

দিলীপ আগরওয়ালার রিমান্ড চায় সিআইডি

চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার অব...

বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার রাষ্ট্রক্ষমতায় সাবেক সেনাপ্রধান প্রাবোও সুবিয়ান্তোর দুই বছর প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা