টেকনাফে শহরে বিএনপির মিছিল
সারাদেশ

টেকনাফে শহরে বিএনপির মিছিল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : দীর্ঘ সময়ে টেকনাফ শহরে প্রকাশ্যে মিছিল সমাবেশের খরা কাটিয়ে বড়সড় মিছিল সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করেন তারা।

আরও পড়ুন : কমলো জ্বালানি তেলের দাম

সমাবেশের উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। টেকনাফের প্রভাবশালী বিএনপি নেতা ও জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে দীর্ঘদিন দিন ধরে গ্রুপিং ছিল। হঠাৎ অভিমন ভুলিয়ে জনসম্মুখে এক সাথে এ কর্মসূচির নেতৃত্ব দেন টেকনাফ রাজপথে।

রোববার (২৮ আগস্ট) বিকালে নিত্যপণ্য, জ্বালানি তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি ও বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে টেকনাফ পৌরশহরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমদ।

আরও পড়ুন : মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

প্রধান অতিতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ‘বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগণের জীবনযাপনে নাভিশ্বাস উঠে গেছে। এই সরকার দেশ চালাতে নিজেদের ব্যর্থ প্রমাণ করেছে। দ্রুত এই সরকারের পতন ঘটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।

সমাবেশে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘দেশের সাধারণ মানুষ এ সরকারকে আর এক মুহুর্তের জন্যও ক্ষমতায় দেখতে চায়না। অবৈধ সরকারের বিদায়ের ক্ষণ গণনা শুরু হয়েছে।

আরও পড়ুন : নিবন্ধন পাবে না জামায়াত

দেশের দক্ষিণের শেষ জনপদ টেকনাফ থেকে সরকার পতনের আন্দোলনের সূচনা হয়েছে। এ আন্দোলন সকল প্রকার হুমকি, ধমকি, জেল-জুলুম এবং সরকারী দলের নেতাকর্মীদের রক্ষচক্ষুকে উপেক্ষা করে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত চলবে।

বিএনপির মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সোলতান আহমদ বিএ, জাফর আহমদ মেম্বার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হাশেম সিআইপি, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহমদ শফি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এআই এখন দৈনন্দিন জীবনের অংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ধ্রুব রাঠী: ‘আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজি...

মোহাম্মদপুরে সড়ক অবরোধ, অফিসগামী মানুষের চরম ভোগান্তি

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশ...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০৪ জনকে আটক...

সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সূচি প্রকাশ

১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা