সারাদেশ

আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ২০

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত বছর বয়সী এক শিশু এবং দুই পুলিশসহ অন্তত্ব ২০জন আহত হয়।

আরও পড়ুন: পাকিস্তানে ত্রাণ পাঠাল তুরস্ক

সোমবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের গাজিরহাট মোড়ে এ ঘটনা ঘটে। পাল্টাপাল্টি ধাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই পক্ষকে দুই দিকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় বিএনপির দুই নেতা হত্যার প্রতিবাদে বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ইটভাটা মাঠে উপজেলা বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে বিএনপি নেতাকর্মিদের বাধা দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এসময় উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ইটপাটকেল ও লাঠির আঘাতে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়। পরে বিএনপি নেতাকর্মিরা ধাওয়া করলে পিছু হটে আওয়ামী লীগ নেতাকর্মিরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান বলেন, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান সরকারের বিরুদ্ধে দেশের সকল শ্রেণী-পেশার মানুষ পুষে ওঠেছে। আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে আওয়ামীলীগের নেতাকর্মিরা। কিন্তু বিএনপি কর্মিদের ধাওয়া খেয়ে তারা মাঠ ছেড়ে পালিয়ে যায়। নেতাকর্মিদের আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করতে গিয়ে পড়ে ও ইটপাটকেলের আঘাতে বিএনপির ৫-৬জন কর্মী আঘাত পেয়েছে।

সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডুমুরুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন কানন বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ডুমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন একই ইউনিয়নের গাজিরহাট মোড়ে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশ শেষে আমার নেতৃত্বে গাজির হাট মোড় থেকে এক বিক্ষাভ মিছিল গাজিরহাট বাজার প্রদক্ষিণ করে। একপর্যায়ে আমাদের মিছিলে বিএনপি নেতা কাজী মফিজুর রহমানের নেতৃত্বে বিএনপির মিছিল থেকে গাজির টেক বাজারের পশ্চিম দিক থেকে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালানো হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে গাজিরহাট মোড়ের বেশ কয়েকটি দোকানপাট এবং ডুমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর চালায়। এ সময় আমাদের ১৫-২০জন নেতাকর্মি আহত হয়। এক শিশুসহ ২জন হাসপাতালে ভর্তি রয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান বলেন, এ বিষয়ে পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, দুই পুলিশসহ তিনজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা