সারাদেশ

খামারের পিছনে মিলল শর্টগানের কার্তুজ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে পুলিশ শর্টগানের চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে।

বুধবার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটেয়ারী। এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রাম থেকে এ কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকায় ইমার্জেন্সি মোবাইল- ৫১ ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ।

এ সময় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রামের জনৈক জাহাঙ্গীর মিয়ার মালিকানাধীন অব্যবহৃত মুরগীর খামারের পেছনে একটি পলিথিনে মোডানো প্লাস্টিক বক্সে রক্ষিত চার রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ জব্দ করা হয়। এ ঘটনায় সেনবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোফি মলিনেক্সকে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

বাংলাদেশ সফরের আগে ইনজুরি ও পরিবর্তনের ধাক্কায় কিছুটা ছন্নছাড়া অবস্থা অজি শিব...

জেলা হাসপাতালে ১০, মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন

দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫...

নাটোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৯) নামে এক ভ্যানচ...

আকাশপথের জট এড়াতে ভারত ও চীনের নতুন পরিকল্পনা

পাকিস্তানের দীর্ঘমেয়াদি আকাশসীমা নিষেধাজ্ঞার ফলে তৈরি হওয়া নজিরবিহীন ফ্লাইট...

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা