সারাদেশ

নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউপির কালারাইতা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: মেট্রোরেলের কারণে পূর্বাচলে সামান্য ক্ষতি হবে

গ্রেফতার জয়নাল ওরফে হোরা মিয়া উপজেলার কালারাইতা গ্রামের মৃত-আবুল খায়েরের ছেলে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জিআর ১৭৬৩/১৯ এর আদালত তাকে ১ বছরের সাজা ও ৩হাজার টাকা জরিমানা করে। রায়ের ঘোষণার পর থেকে সে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিল।

গতকাল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসের একটি কক্ষ থেকে ইয়...

ভেঙে ফেলা হচ্ছে লাভলী!

একসময়ের জমজমাট বিনোদনকেন্দ্রগুলো একে একে হারিয়ে যাওয়ার মিছিলে এবার নাম লেখাল...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা