সারাদেশ

বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকা থেকে নোভা ইয়াসমিন (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: নৌকায় ভোট দেবেন ওয়াদা করুন

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নবীনবাগ এলাকার ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নোভা বশেমুরবিপ্রবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ও তার স্বামী একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা নবীনবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন: হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

স্থানীয়রা জানান, দুপুরে নিহতের স্বামীর চিৎকার শুনে দৌড়ে গিয়ে তারা দেখেন ঘরের বিছানায় একটি মরদেহ পড়ে আছে। তার স্বামীর কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তার স্ত্রী আত্মহত্যা করেছেন। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ মরদেহ নিয়ে চলে যায়।

নিহতের স্বামী রাসেল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি কোচিং করানোর জন্য বাসা থেকে বের হন। দুপুর পৌনে ২টার দিকে গেট খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পান ঘরের দরজা খোলা। তখন ঘরে ঢুকে দেখেন তার স্ত্রী নোভা ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে। এরপর তিনি স্ত্রীর ফাঁস খুলে তাকে বিছানা নামিয়ে লোকজন ডাকেন। পরে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তির ফল স্থগিত

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ নিহত ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে। আশা করি দ্রুতই আমরা ঘটনার মূল রহস্য জানতে পারব। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা