সারাদেশ

স্বাধীনতা বিরোধী শক্তি বসে নেই

আমিরুল হক, নীলফামারী: বিএনপি মানুষকে বিভ্রান্ত করে সরকার বিরোধী মনোভাব তৈরির পাঁয়তারা করছে। তাই নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মো.সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি বসে নেই।

তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদের ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, আগামী দিনের রাজনৈতিক পরিস্থিত কঠিন হবে। সেই পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে আপনাদের।

গত রোববার রাত সড়ে ৮ টার দিকে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিননের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজুল হক, পৌর মেয়র রাফিকা আকতার জাহান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী রাশেদুজ্জামান, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু প্রমূখ।

শোক সভায় উপজেলা এবং পৌর আওয়ামী লীগসহ এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপিস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা