সারাদেশ

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ডহরনগর এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ।

আরও পড়ুন: নতুন রুপে হাজির হলেন চাঁদনী

গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর সেখ (৫৭)। সে পার্শ্ববর্তী সালথা উপজেলার উথলী গ্রামের আ. রহিম সেখের ছেলে। এ ঘটনায় রোববার (২৮ আগস্ট) রাতে জাহাঙ্গীর সেখের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। জাহাঙ্গীর বোয়ালমারী থানায় দায়েরকৃত অপর একটি মাদক মামলারও আসামি।

জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ডহরনগর গ্রামে অবস্থিত প্রিয়ভাষিণী উচ্চ বিদ্যালয়ের সামনে জাহাঙ্গীর ইয়াবা বিক্রি করার জন্য ঘোরাঘুরি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক কবির আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় পুলিশ তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন।

আরও পড়ুন: থামছে না অবৈধপথে ইউরোপ যাত্রা

এ ব্যাপারে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মুক্তার হোসেন বলেন, ৫০ পিস ইয়াবা বড়িসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘ তিন বছর ধরে ওই এলাকায় মাদক বেচাকেনা করছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক কবির আহমেদ বাদী হয়ে রোববার রাতেই বোয়ালমারী থানায় মামলা করেছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা