ঈশ্বরগঞ্জে বেশি দামে সার বিক্রি করায় জরিমানা
সারাদেশ

ঈশ্বরগঞ্জে বেশি দামে সার বিক্রি করায় জরিমানা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারের লাইসেন্স না থাকায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বাজারে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ মোতাবেক ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : থামছে না অবৈধপথে ইউরোপ যাত্রা

সোমবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বড়হিত ইউনিয়নের সূর্যের বাজার, নশতি বাজার,কাঁঠাল বাজারে অভিযান ও অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এ সময় অতিরিক্ত দামে সার বিক্রি করায় মেসার্স গোপাল এন্ড সন্সের মালিক বিমল চন্দ্র সাহাকে ১০ হাজার টাকা, সার বিক্রেতা জুয়েল মিয়াকে ১০ হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় কাঁঠাল বাজারের সার ব্যবসায়ী তাহের উদ্দিনকে ৫ হাজার এবং এরশাদুলকে ১০ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : দেশ এখন জঙ্গিমুক্ত

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন বলেন, চলমান আমন মৌসুমে কৃষকেরা যাতে ন্যায্য মূল্যে সার ক্রয় করে জমিতে অধিক ফসল উৎপাদন করতে পারে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। কেউ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : কমছে জ্বালানি তেলের দাম

তিনি আরও বলেন,উপজেলায় সারের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। যাতে কেউ কৃত্রিম সংকট দেখিয়ে সারের দাম বেশি না নিতে পারে, সে বিষয়ে তদারকি ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।'

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

সময়সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা