র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন (ফাইল ছবি)
জাতীয়

দেশ এখন জঙ্গিমুক্ত

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, মাদক নির্মূলে র‌্যাব নিরলস ভূমিকা রাখছে। মাদক সমস্যা একদিনে তৈরি হয়নি, তাই অতি অল্প সময়ে তা নির্মূল সম্ভব নয়।

আরও পড়ুন: সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদকের আবেদন

তিনি বলেন, এজন্য প্রলম্বিত অপারেশন প্রয়োজন। তবে আগের চেয়ে কক্সবাজারের বর্তমান পরিস্থিতি অনেক ভালো। আইন-শৃঙ্খলা বাহিনী ও দেশের সব নাগরিক ঐক্যবদ্ধভাবে কাজ করে মাদকের ডিমান্ড ও সরবরাহ বন্ধ করতে হবে। আর এজন্য র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ‘নবজাগরণ : অপরাধকে না বলুন’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, সন্ত্রাসী, জলদস্যু ও জঙ্গি দমনেও র‍্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়েছে। দেশ এখন জঙ্গিমুক্ত। এ কারণে জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল। এছাড়াও সন্ত্রাসসহ নানা অপরাধ যেখানে সংঘঠিত হচ্ছে, সেখানে র‍্যাব সদস্যরা পৌঁছে যাচ্ছেন।

আরও পড়ুন: আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, শুধু অভিযান নয়, নানা কর্মমুখী কর্মপরিকল্পনার মধ্য দিয়ে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। জঙ্গিদের মধ্যে অনেককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। যার কারণে বাংলাদেশ আজ জঙ্গি দমনে রোল মডেল হিসেবে পরিচিত। একইভাবে সীমান্তবর্তী কক্সবাজারে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে অভিযানের পাশাপাশি বহুমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, হোটেল সাইমনের পরিচালক মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা