সারাদেশ

বোয়ালমারীতে বিএনপির কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয়তাবাদী কৃষক দলের উপজেলা শাখার আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামের সাতৈর অটো ব্রিকস চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কৃষকদের মধ্যে কৃষি বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষক দলের সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন হেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা এবং জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান বক্তা জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানের আয়োজন এবং পৃষ্ঠপোষকতায় ছিলেন উপজেলা কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দিন মিয়া ঝুনু প্রমুখ।

সভা পরিচালনা করেন পৌর কৃষক দলের আহবায়ক মোঃ বজলুর করিম চাঁদ এবং উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্চয় সাহা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা