ফাইল ছবি
জাতীয়

কমছে বাস ভাড়া!

সান নিউজ ডেস্ক: ডিজেলের দাম লিটারে ৫ টাকা কমায় বাসের ভাড়া কমছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ভাড়া কমনোর নির্দেশ এসেছে। ভাড়া কত কমবে তা ঠিক করতে আগামীকাল বুধবার বিকেল ৫টায় সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া পুঃনির্ধারণে কমিটির বৈঠক হবে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকন্যা নজির সৃষ্টি করেছেন

সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এ বৈঠকে উপস্থিত থাকবেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী মঙ্গলবার (৩০ আগস্ট) বলেছেন, এ নিয়ে বুধবার বসবেন তারা। তবে ভাড়া কতটা কমতে পারে, সে বিষয়ে কোনো ধারণা এখনই দিতে পারছেন না তিনি।

গত ৬ অগাস্ট সরকারের এক সিদ্ধান্তে ডিজেলের দাম ৮০ টাকা থেকে ৩৪ টাকা (৪২.৫ শতাংশ) বাড়িয়ে লিটার ১১৪ টাকা করার পর বাসের ভাড়াও বাড়ানো হয়।

সে দফায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে দূর পাল্লায় ৪০ পয়সা এবং নগরে ৩৫ পয়সা করে বাড়ানো হয়। দূর পাল্লায় বাসের ভাড়া এখন ২ টাকা ২০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়ার হার এখন কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা; যা আগে ছিল ২ টাকা ১৫ পয়সা।

আরও পড়ুন: ৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার

যেহেতু ডিজেলের দাম বাড়ানোর পর ভাড়া বাড়ানো হয়েছিল, দাম কমায় এখন ভাড়া কমানোর একটি প্রস্তাব এসেছে বলে জানান সড়ক সচিব নুরী।

তিনি বলেন,আগামীকাল একটা মিটিং হবে, সেখানে আমরা এই ঘোষণা দেব। কত কমবে সেটা এখনই বলছি না, তবে ভাড়া কমবে।

ডিজেলের দাম কমানোর পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ সোমবার একটি গণমাধ্যমকে বলেছিলেন, এক্ষেত্রে বিআরটিএ ভাড়া সংক্রান্ত যে সিদ্ধান্ত নেবে, সেটাই তারা মেনে নেবেন।

আরও পড়ুন: বাঁচতে হলে ইউক্রেন ছাড়তে হবে

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভার বক্তৃতা শেষে প্রধানমন্ত্রী বাস ভাড়া কমানোর কথা বলেন। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি পদে থাকা খন্দকার এনায়েত উল্যাহও ছিলেন আলোচনা সভার মঞ্চে।

সভা সূত্র জানিয়েছে, বক্তৃতার পর প্রধানমন্ত্রী তাঁকে (খন্দকার এনায়েত উল্যাহকে) উদ্দেশ্য করে বলেন, 'তেলের দাম কমিয়ে দিয়েছি। এখন বাসের ভাড়া কমাও।'

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা