পোড়া চায়ের স্বাদ নিতে মানুষের ভিড়
সারাদেশ

পোড়া চায়ের স্বাদ নিতে মানুষের ভিড়

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মধ্য রাধাকৃষ্ণপুর। জেলা শহর থেকে ৮ কিলোমিটার দুরে সেই গ্রামে বিশেষ ধরণের চা পাওয়া যাচ্ছে। যার নাম পোড়া চা।

আরও পড়ুন : পরমাণু অস্ত্র ব্যবহার না করতে অনুরোধ

মাটির কাপে পোড়ানো এ চায়ের স্বাদ ভিন্ন। তাই তো এ চায়ের স্বাদ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছে। প্রতি কাপ চায়ের দাম ২৫ টাকা। বিকেল থেকে দোকানে চা-প্রেমীদের ভিড় জমে। দীর্ঘ সময় অপেক্ষা করে নিতে হয় চায়ের স্বাদ। এভাবে বেচাকেনা চলে রাত ১০টা পর্যন্ত।

চা পান করতে আসা নাইমুল ইসলাম বলেন, পোড়া চায়ের গল্প শুনে তা দেখতে ও পান ইচ্ছা জাগে। পরে পরিবারেরর সবাইকে নিয়ে চা পান করতে এসেছি। এ চায়ের স্বাদ স্বাভাবিক চায়ের চেয়ে অনেক বেশি। জীবনে প্রথম পোড়া চা পান করছি।

আরও পড়ুন : কমেছে শনাক্ত, মৃত্যু হাজারের নিচে

চা বিক্রেতা ফয়জার রহমান বলেন, ৩৭ বছর ধরে চায়ের দোকান দিয়ে সংসার চালাচ্ছি। দেড় বছর আগে নিজের দক্ষতা কাজে লাগিয়ে তৈরী করি বিশেষ ধরণের পোড়া চা। প্রতিদিন ২ মণ দুধ দিয়ে চা তৈরি করি। তবে ছুটির দিনে চায়ের চাহিদা বেড়ে যায়। ফলে দুধও বেশি লাগে। প্রতিটি পোড়া চা ১০ টাকা থেকে ২৫ টাকায় বিক্রি হয়।

আরও পড়ুন : নেতাকর্মীদের ওপর হামলার বিচার দাবি

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম বলেন, উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের পোড়া চায়ের কথা শুনে আমি নিজেও পান করেছি। স্বাভাবিক চায়ের চেয়ে স্বাদ ভিন্ন। পোড়া চায়ের ব্যবসার প্রসার ঘটাতে প্রয়োজনে সহযোগিতা করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

গজারিয়াতে কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণাধীন প্রকল্পে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে...

দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলে...

গজারিয়াতে কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণাধীন প্রকল্পে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

মাদারীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠে...

২০৩০-এর পথে বাংলাদেশ: এসডিজি অর্জনে কতটা এগিয়েছে দেশ?

দারিদ্র্য কমেছে, নারীর ক্ষমতায়ন বেড়েছে, অবকাঠামোতে এসেছে দৃশ্যমান পরিবর্তন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা