এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চেষ্টা
সারাদেশ
থানায় অভিযোগ

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক শিক্ষার্থীকে (১৬) মারধর করে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্ক চমৎকার

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর ভাবি নুরের নাহার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে,একই দিন বেলা ১টা ১৫মিনিটের দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা তরুণরা হলো, বসুরহাট পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে শুভ (২০) একই এলাকার বাবু (১৮) ও হৃদয় (১৯)।

ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়। শনিবার সকালের দিকে শিক্ষার্থী পরীক্ষার্থী দিতে ওই কেন্দ্রে যায়।

আরও পড়ুন : কমেছে শনাক্ত, মৃত্যু হাজারের নিচে

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুপুর ১টা ১৫মিনিটের দিকে বসুরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার সামনের রাস্তায় পৌঁছলে বখাটে তরুণ শুভ তার দুই সহযোগী ওই এসএসসি পরীক্ষার্থীর অটোরিকশার গতিরোধ করে সাথে থাকা স্বজনদের মারধর করে তাকে টেনে হিঁচড়ে অপহরণের চেষ্টা করে।

এ সময় ওই পরীক্ষার্থীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে বিষয়টি সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন ও মানিকপুর উচ্চ বিদ্যালয়ে সভাপতি মাইন উদ্দিন পলাশ এবং প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন মুক্তাকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে ভুক্তভোগী পরীক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন : নেতাকর্মীদের ওপর হামলার বিচার দাবি

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ভুক্তভোগীর এক স্বজন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা