নেতাকর্মীদের ওপর হামলার বিচার দাবি
রাজনীতি

নেতাকর্মীদের ওপর হামলার বিচার দাবি

সান নিউজ ডেস্ক : বিএনপির নেতাকর্মীদের ওপর রাজধানীর বনানী ও কুমিল্লায় হামলা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন : পরমাণু অস্ত্র ব্যবহার না করতে অনুরোধ

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হামলায় আহতদের দেখতে গিয়ে এ দাবি জানান।

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে আমাদের অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি ছিল ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তরে। কর্মসূচির শেষের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদ শামা ওবায়েদ ও তাবিথ আউয়ালসহ কয়েকজন আহত হন।

আরও পড়ুন : কমেছে শনাক্ত, মৃত্যু হাজারের নিচে

তাবিথসহ ৬-৭ জন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাবিথ আউয়াল মাথায় আঘাত পেয়েছেন। অন্যরা গুরুতর আহত। এখানে তাদের চিকিৎসা চলছে।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ওপর আক্রমণ হয়েছে। তিনি রক্তাক্ত হয়েছেন। তাকে কুমিল্লা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে আসা হচ্ছে’।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ইচ্ছেকৃতভাবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনকে বানচাল করার জন্য তাদের সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে। সমগ্র দেশে তারা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে।’

আরও পড়ুন : নেতাকর্মীদের ওপর হামলার বিচার দাবি

তিনি আরও বলেন, ‘এমন অবস্থায় দুর্ভাগ্যজনকভাবে আমাদের শান্তি রক্ষাকারী বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এখন দেশে কোনোমতেই গণতান্ত্রিক পরিবেশ নেই।

সরকার যে নির্বাচনের কথা বলে, এটা প্রহসন ছাড়া কিছু না। আমরা পরিষ্কারভাবে বলছি, আমরা শান্তিপূর্ণভাবে মানুষের দাবি নিয়ে আন্দোলন করছি।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করছি। আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করছি। সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ গোটা দেশে রাজত্ব কায়েম করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

যারা হামলা করেছে, যারা নির্যাতন করেছে, অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি করছি।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা