সারাদেশ

বিদেশি মদসহ গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্ক চমৎকার

শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার দেওটি ইউনিয়নের কড়িহাটি পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমাম হাসান ওরফে ফাহাদ (২৫) উপজেলার ১নং জয়াগ ইউনিয়নের ভাওরকোট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে

র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারি ফাহাদ দীর্ঘদিন যাবত আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ বিদেশি মদ ফেনী ও কুমিল্লা জেলা থেকে সংগ্রহ করে। এরপর নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় খুচরা মূলে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা