বিনোদন

দিশা শুধুই বন্ধু, ভালো লাগে শ্রদ্ধাকে

সান নিউজ ডেস্ক: বলিউডের অন্যতম আলোচিত জুটি দিশা ও টাইগার শ্রফ। তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে এমনটাই মনে করছেন ভক্তরা। মানে পাঁচ বছরের প্রেমের ইতি! যদিও এ বিষয়ে দুজনের কেউ পরিষ্কার করে কিছু বলেননি।

আরও পড়ুন: ক্যাটরিনার বোনের সঙ্গে শাহরুখ পুত্রের প্রেম!

সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ ৭’ অনুষ্ঠানে গিয়েছিলেন টাইগার। সেখানে দিশার বিষয়টি উঠে আসে।

টাইগার শ্রফ বলেন, আমি সিঙ্গেল, কোনো সম্পর্ক নেই। একজনকে ভালো লাগতো। তবে তিনি দিশা নন। দিশা আর আমি খুব ভালো বন্ধু। আগে যেমন ছিলাম এখনো আমরা একই আছি।

এসময় অভিনেতাকে থামিয়ে করণ বলেন, একটি রেস্তোরাঁয় প্রতি রোববার আপনাদের একসঙ্গে দেখা যায়।

উত্তরে টাইগার শ্রফ বলেন, আমরা একই ধরনের খাবার খাই, তাই একসঙ্গে খেতে যাই। তবে হ্যাঁ, আমাদের সম্পর্ক নিয়ে অনেক বছর ধরেই নানা জল্পনা রয়েছে। আমরা শুধুই ভালো বন্ধু। তবে আমার যাকে ভালো লাগে তিনি হলেন শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধাকে আমার দুর্দান্ত লাগে।

আরও পড়ুন: রানা-জয়জিতের সঙ্গে পরিচয় নেই

তিনি জানান, স্কুলে পড়াকালীন শ্রদ্ধাকে তার ভালো লাগতো। তবে ভয়ে তার কাছে যেতেন না। দূর থেকে দেখতেন।

তবে শ্রদ্ধা ও টাইগার একসঙ্গে ‘বাঘি’ সিনেমায় ছিলেন। এর আগে দিশার সঙ্গে ২০১৮ সালে ‘বাঘি ২’তে দেখা যায় টাইগারকে।‘হিরো পান্তি’ সিনেমা দিয়ে পর্দায় আসেন টাইগার। তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী কৃতি স্যানন। এরপর থেকে একের পর এক হিট সিনেমা ভক্তদের উপহার দিয়েছেন টাইগার শ্রফ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা