বিনোদন

রানা-জয়জিতের সঙ্গে পরিচয় নেই

বিনোদন ডেস্ক: রানা সরকার ও জয়জিৎ বন্দ্যোপাধ্যায় নামের কাউকে চেনেনই না দাবি করে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বলেছেন, গোটা খবরটাই ভুয়া! যাদের চিনিই না, তাদের সার্থে টাকা-পয়সার লেনদেনে কেন যাব!

আরও পড়ুন: বুদ্ধির খেলায় হেরেছে বাংলাদেশ

মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে এসব কথা বলেন তিনি। এর আগে সকালে ফেসবুকে শাকিব খানকে নিয়ে ভয়ংকর বাগবিতণ্ডায় জড়ান রানা সরকার ও জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। এক প্রযোজকের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ আনেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই শুরু হয়েছে এ বিতর্ক। তর্কের একটা পর্যায়ে বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের নামও জড়ান তারা। রানা সরকারের দাবি ছিল, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় নামের এই অভিনেতার পরিবার শাকিব খানের ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এ ব্যাপারে শাকিব খান বলেন, রানা সরকার ও জয়জিৎ ব্যানার্জি নামের কারও সঙ্গে আমার কোনো পরিচয় নেই। আমি ভারতে কাজ করেছি, তখন অনেকের সঙ্গে পরিচয় হয়েছে হয়তো, কিন্তু এই নামে কারও কথা মনে করতে পারছি না। যাদের কথা মনে করতে পারছি না, তাদের কারও সঙ্গে অর্থনৈতিক লেনদেন করার তো প্রশ্নই আসে না। পুরো বিষয় শুনে মনে হচ্ছে, এটা তাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব। আমার নামটা জড়ালে হয়তো খবরে আসা যাবে, তাই এমনটা করেছে। আমার মনে হয়, শাকিব খান নামটা জড়িয়েছে শুধু আলোচনায় আসতে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের শিরোনামে তো তারা এসেছে ঠিকই।’

আরও পড়ুন: স্কুলছাত্রী অপহরণ, যুবক গ্রেফতার

এর আগে রানা সরকারকে ‘নির্লজ্জ, আজব জীব’ বলে কটূক্তি করেন জয়জিৎ। জবাবে রানা অভিযোগ করেন, জয়জিতের পরিবারের লোকজন শাকিব খানের ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সেই অভিযোগ করে একটি পোস্ট দিয়ে শাকিব খানকে ট্যাগও করেন রানা সরকার।

পোস্টে রানা লেখেন, ‘জয়জিৎ ব্যানার্জীর পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন। কেউ শাকিব খানকে জিজ্ঞেস করুন জানতে পারবেন। এরপরও বড় বড় কথা, আজব লোক। স্ক্রিনশটগুলো থাকলো আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।’

আরও পড়ুন: ছুটির দিনেও দায়িত্ব পালনের নির্দেশ

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু অডিও ক্লিপ শেয়ার করেছেন রানা সরকার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জোর গলায় বলছি, আমার কাছে কেউ টাকা পায় না। যদি কেউ প্রমাণ করতে পারে টাকা পায়, আমি দ্বিগুণ দেব। যারা হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে শুটিং হবে না, আমরা সবাইকে আনন্দ দেওয়ার জন্য সিনেমা বানাতে গেছিলাম, উল্টো আমাদের ধমকি দেওয়া হলো, এর প্রতিকার না হলে শুটিং হবে না। আমার একার দায় নেই ভালো সিনেমা বানানোর, আমি অলরেডি ২৫ লাখ টাকা খরচ ফেলেছি, তবু প্রাণের ভয় নিয়ে কাজ করব না।’

পরে জয়জিতের পোস্টের কমেন্টে রানা সরকার লেখেন, ‘আমার কথা বলছ ভাই? অনেক আগেই তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম, অফিসে আসতে বলেছিলাম, তখন তো পালিয়ে গেলে? আবার ঘোলা জলে মাছ ধরতে নেমেছ? সাহস থাকে তো এসো সামনাসামনি কথা বলি, সেটা ফেসবুক লাইভে দেখাই সবাইকে? সাহস আছে, নাকি আবার পালিয়ে যাবে?’

আরও পড়ুন: চলে গেলেন মিখাইল গর্বাচেভ

অন্যদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেসকে জয়জিৎ বলেন, ‘আমি অভিনেতা হয়ে একজন অভিনেতার থেকে কেন ৩০ লাখ টাকা নেব? শুধু আমাকে নয়, জীতু, কমল থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়—সবাইকে নিয়েই রানা সরকার মিথ্যা অভিযোগ করে। একটা লোক কতটা নিচে নামলে আমার স্ত্রী ও ছেলেকে এ বিষয়ে টেনে আনে। খুব শিগগির আমি রানা সরকারের জবাব দেব। তার বিরুদ্ধে মানহানির মামলা করার পরিকল্পনা নিয়েছি।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা