বিনোদন

চমক নিয়ে হাজির হলেন বাঁধন

সান নিউজ ডেস্ক : নেটফ্লিক্সে আসন্ন গোয়েন্দা থ্রিলার সিনেমা ‘খুফিয়া’। ইতিমধ্যে এর প্রথম টিজার মুক্তি পেয়েছে আর সেই টিজারেই রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বাংলাদেশি দর্শকদের জন্য বড় চমক। ‘খুফিয়া’ তে রহস্যময়ী নারীর চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন।

আরও পড়ুন: সুইস ব্যাংকে অর্থপাচার: বিএফআইইউ প্রধানকে হাইকোর্টে তলব

সোমবার (২৯ আগস্ট) প্রকাশিত ৪৭ সেকেন্ডের এই টিজারের ফার্স্ট লুকে বাঁধনকে ছাড়াও দেখা যায় বলিউডের খ্যাতনামা অভিনেত্রী টাবু, আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বিকে।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত অমর ভূষণের জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বলিউডের খ্যাতনামা নির্মাতা বিশাল ভরদ্বাজ।

গত বছরের জুলাইতে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর সময় বাঁধনকে বিশাল ভরদ্বাজের সিনেমার জন্য অডিশন করাতে চান সিনেমার প্রযোজক জেরেমী চুয়া। তার কিছুদিন পর বাংলাদেশে ‘খুফিয়া’র টিম তার অডিশন নেয়। আর শুটিং শুরু হয় ১১ অক্টোবর থেকে।

আরও পড়ুন: পানির নিচে পাকিস্তানের এক-তৃতীয়াংশ

খুফিয়াতে একজন বাংলাদেশি নারীর চরিত্রেই দেখা যাবে বাঁধনকে। একই সঙ্গে বাংলা ও হিন্দিতে কথা বলবেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা