শ্রীলেখা মিত্র
বিনোদন

মদ খেয়েছি, বেশ করেছি

সান নিউজ ডেস্ক: টলিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি। নিজের জন্মদিনে বাড়িতে ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন তিনি। নানা পদের খাবারের পাশাপাশি মদ পানের ব্যবস্থা করেন এ তারকা। আর সেই পার্টিতে মদ খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: মেয়ের আত্মহত্যা, বাবা গ্রেফতার

এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি। বুধবার (৩১ আগস্ট) এক ফেসবুক পোস্টে এই বিতর্ক নিয়ে ক্ষোভ ঝেরেছেন শ্রীলেখা।

এ অভিনেত্রী বলেন—‘আমার টাকিলা (মদ) খাওয়ার ভিডিও ভাইরাল করেছে টিএমসির ছানাপোনারা। বেচারাদের চুরির পয়সায় সস্তা বাংলা খেতে হয়তো খুব কষ্ট পেয়েছে, আমার দামি মদ খাওয়া দেখে। আহারে! নিজের বাড়িতে নিজের পয়সায় নিজের জন্মদিনে খেয়েছি, বেশ করেছি। কারোর অনুপ্রেরণায় খাই না, আর ঘোমটার নীচে খ্যামটা নাচি না, বুঝলি চোরের দল?’

এ পোস্টে শ্রীলেখাকে সমর্থন করে তার অনুরাগীরা মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘বার্থ ডে সেলিব্রেশনেও শান্তি নেই।’ তাতে অভিনেত্রীর জবাব, ‘সিরিয়াসলি মাইরি। জন্মদিনে মদ না খেয়ে গঙ্গাজল খাব যেন!’ আরেকজন লিখেছেন, ‘নিজের রোজগার করা টাকায় আনন্দ করলে লোকজনের সমস্যা তো হবেই দিদি। ঘুষ নিলে বা চুরি করলে সাতখুন মাফ হত তোমার।’

আরও পড়ুন: ছবি তোলার সময় হামলার শিকার সাংবাদিক

৩০ আগস্ট ছিল শ্রীলেখার জন্মদিন। এ উপলক্ষে ২৯ আগস্ট দিবাগত রাতে নিজের বাসায় ঘরোয়া পার্টির আয়োজন করেন। তার মেয়ে ছাড়াও আরো বেশ কজন কাছের মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ দিনে আনন্দে মেতে উঠেন এই অভিনেত্রী।

শ্রীলেখা আগেই ঘোষণা দিয়েছিলেন, এবারের জন্মদিনে নিজের আসল বয়স ভক্তদের জানাবেন। এ অভিনেত্রী তার কথা রেখেছেন। এদিন লাইভে এসে শ্রীলেখা বলেন—‘১৯৭২ সালের ৩০ আগস্ট আমার জন্মদিন। আমি পঞ্চাশে পা দিলাম। এজ শেমিং করতে চাও করো, আমার কিছু যায় আসে না।’

আরও পড়ুন: দুর্নীতির শীর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা

শ্রীলেখা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অপরাজিতা’। আপাতত পরিচালক-প্রযোজক হিসেবে নতুন সফর শুরু করেছেন তিনি। গত মাসের শুরুতে ‘এবং ছাদ’ সিনেমার শুটিং শুরু করেন এই অভিনেত্রী। এরই মধ্যে সিনেমাটির ট্রেইলারও মুক্তি পেয়েছে। স্মৃতি মাখা একটি ছাদ ও এক মনের কথোপকথনের গল্প বলতে চলেছেন এই অভিনেত্রী।

এদিকে সিনেমায় কাজ কম করলেও শ্রীলেখার প্রাপ্তিটা মোটে কম নয়। কিছুদিন আগেই ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমার জন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন। নিউইয়র্কে পুরস্কারও পেয়েছেন। বর্তমানে তিনি ‘ছাদ’ নামের একটি সিনেমা নিজেই পরিচালনা করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা