ছবি: সংগৃহীত
বিনোদন

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন যারা

সান নিউজ ডেস্ক: ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়া ভারতীয়দের কাছে সম্মান ও গৌরবের। রোববার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬৭তম আসর। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল এই অ্যাওয়ার্ডের ঝাঁকালো আয়োজন।

আরও পড়ুন: রানা-জয়জিতের সঙ্গে পরিচয় নেই

অ্যাওয়ার্ড শোতে উপস্থিত ছিলেন রবিনা ট্যান্ডন, শেহনাজ গিল, মৌনি রায়, করণ কুন্দ্রা, মালাইকা অরোরা, কৃতি শ্যাননের মতো শিল্পীরা। রেড কার্পেট মাতিয়ে রেখেছিলেন কিয়ারা আদবানি, কার্তিক আরিয়ান, ভিকি কৌশল, দিয়া মির্জা প্রমুখ। এবারের আসর সঞ্চালনা করে মাতিয়েছেন রণবীর সিং এবং অর্জুন কাপুর।

ফিল্মফেয়ার ২০২২ পেলেন যারা:

সেরা অভিনেতা: রণবীর সিং (৮৩)

সেরা অভিনেত্রী: কৃতি শ্যানন (মিমি)

সেরা অভিনেতা (সমালোচক): ভিকি কৌশল (সর্দার উধম)

সেরা অভিনেত্রী (সমালোচক): বিদ্যা বালান (শেরনি)

সেরা পরিচালক: বিষ্ণুবর্ধন (শেরশাহ)

সেরা ছবি (পপুলার): শেরশাহ

সেরা ছবি (ক্রিটিক): সর্দার উধম

সেরা সহ-অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠি (মিমি)

সেরা সহ-অভিনেত্রী: সাই তমহাঙ্গার (মিমি)

সেরা গল্প: অভিষেক কাপুর, সুপ্রতীক সেন ও তুষার পারাঞ্জাপে (চণ্ডীগড় করে আশিকি)

সেরা ডায়লগ: দিবাকর বন্দ্যোপাধ্যায় আর বরুণ গ্রোভার (সন্দীপ অর পিঙ্কি ফারার)

সেরা চিত্রনাট্য: শুভেন্দু ভট্টাচার্য আর রীতেশ শাহ (সর্দার উধম)

সেরা নবাগত অভিনেতা: ইহান ভাট (৯৯ সংস)

সেরা নবাগতা অভিনেত্রী: শর্বরী বাগ (বান্টি অর বাবলি ২)

সেরা মিউজিক অ্যালবাম: তানিষ্ক বাগচি, বি প্রাক, জানি, জসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মোনত্রোস (শেরশাহ)

সেরা লিরিক্স: কৌসর মুনির-লেহেরা দো (৮৩)

সেরা গায়ক: বি প্রাক- মন ভরেয়ৎ (শেরশাহ)

সেরা গায়িকা: আসিস কৌর- রাতা লম্বিয়া (শেরশাহ)

সেরা অ্যাকশন: শেরশাহ

সেরা ব্য়াকগ্রাউন্ড মিউজিক: শান্তনু মৈত্র (সর্দার উধম)

সেরা কোরিওগ্রাফি: বিজয় গাঙ্গুলী- চকা চক (অতরঙ্গি রে)

সেরা সিনেমাটোগ্রাফি: অভীক মুখোপাধ্যায় (সর্দার উধম)

সেরা কস্টিউম: সর্দার উধম

সেরা এডিটিং: শেরশাহ

জীবনোত্তর সম্মান: সুভাষ ঘাই

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

ক্রেডিট কার্ডে জালিয়াতি, স্বামী-স্ত্রীর বিলাসী জীবন, অবশেষে পুলিশের জালে ধরা

নওগাঁয় অভিনব কায়দায় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডে...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা