বিনোদন

এক ফ্রেমে শুভশ্রী-মিমি

সান নিউজ ডেস্ক: টলিউড পরিচালক রাজ চক্রবর্তী ও চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেন। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

সহশিল্পী হিসেবে মিমি-শুভশ্রীর মাঝে ভালো সম্পর্ক ছিল। কিন্তু রাজকে বিয়ে করার কারণে এ সম্পর্কে ভাটা পড়ে। এরপর মিমি-শুভশ্রী একই বিজ্ঞাপনে কাজ করেছেন। কিন্তু একসঙ্গে শুটিং করেননি। শুভশ্রী পুত্রসন্তান জন্মের পর মিমি উপহার পাঠিয়েছিলেন। কিন্তু শুভশ্রী-মিমিকে আর এক ফ্রেমে দেখা যায়নি। এবার মন কষাকষির অবসান ঘটিয়ে একসঙ্গে ফ্রেমবন্দি হলেন তারা।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জাঁকজমকভাবে পশ্চিমবঙ্গের দুর্গাপূজাকে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন করলো রাজ্য সরকার। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আন্তর্জাতিক সংস্থার সদস্যদের সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানেই নৃত্য পরিবেশন করেন শুভশ্রী। আর এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মিমি। এদিন হলুদ শাড়ি, মাথায় জুঁই ফুলের মালায় সেজেছিলেন মিমি। আর লাল শাড়িতে দেখা যায় শুভশ্রীকে। সব সমীকরণ বদলে দিয়ে এক ফ্রেমে ধরা দেন এই দুই নায়িকা।

শুভশ্রী বিয়ের পর পুরোপুরি সংসারে মনোযোগী হন। পুত্র ইউভান অনেক বড় হয়েছে। সন্তান-সংসার সামলে কাজেও ফিরেছেন তিনি। অন্যদিকে ব্যক্তিগত জীবনে এখনো একা মিমি। রাজনীতিতে নাম লিখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এখন অভিনয় ও রাজনীতি নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিমি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা