জাতীয়

চা-শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় বিকেলে 

সান নিউজ ডেস্ক: দেশের চারটি জেলার চা শ্রমিকদের খোঁজখবর নেওয়াসহ মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মৌলভীবাজার অঞ্চলের ৯২টি চা বাগানের শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে করোনা, বিধ্বস্ত জাপান

প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ভিডিও কনফারেন্সে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের মোট চারটি চা-বাগানের শ্রমিকেরা কথা বলবেন। যাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, তাদের নামের তালিকা করেছে প্রশাসন। ভিডিও কনফারেন্সে প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মৌলভীবাজারের চা–শ্রমিকেরা। চারটি জায়গায় চা–শ্রমিকদের জন্য প্যান্ডেল তৈরি করে বসার ব্যবস্থা করা হয়েছে। রাখা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান ক্লাব বাংলোর মাঠে গিয়ে দেখা গেছে শনিবার অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় যাতে যান্ত্রিক গোলযোগ না হয় সেজন্য বিকেল ৫টা পর্যন্ত ট্রায়াল দেওয়া হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট সকল বিভাগকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

আরও পড়ুন: দেশে ফিরলেন গোতাবায়া রাজাপাকসে

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, ‘এই প্রথম সারা দেশের চা–শ্রমিকদের নিয়ে প্রধানমন্ত্রী এত বড় পরিসরে কথা বলার আয়োজন করেছেন। আমাদের মজুরি বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করায় আমরা ১৭০ টাকা মজুরি পেয়েছি। আমরা চা–শ্রমিকেরা কথা বলার সুযোগ পেয়ে খুশি। আশা করছি প্রধানমন্ত্রী আমাদের জন্য ভালো কিছু করবেন।’

মৌলবীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, পাত্রখোলা চা বাগান থেকে মূল কনফারেন্সটি প্রচারিত হবে। অন্যান্য চা বাগানে প্রজেক্টরেরে মাধ্যমে পুরো ভিডিও কনফারেন্সটি ২১টি স্পটে দেখানো হবে।

আরও পড়ুন: তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রসঙ্গত, ৩০০ টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে দুই ঘণ্টা করে চার দিন কর্মবিরতি এবং ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছেন চা–শ্রমিকেরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ আগস্ট চা–বাগানের মালিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে চা–শ্রমিকদের জন্য ১৭০ টাকা মজুরি ও আনুপাতিক হারে অন্যান্য সুযোগ–সুবিধা বাড়ানোর ঘোষণা এলে ধর্মঘট প্রত্যাহার করে ২৮ আগস্ট থেকে কাজে যোগ দেন চা–শ্রমিকেরা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা