বিনোদন

আমি তোমাকে ভালোবাসি

বিনোদন ডেস্ক: তামিল চলচ্চিত্র ও টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ভি জে মহালক্ষ্মী বলেছেন, ‘আমি সৌভাগ্যবান বলে তোমাকে আমার জীবনে পেয়েছি। ভালোবাসা দিয়ে তুমি আমার জীবন পূর্ণ করে দিয়েছ। আমি তোমাকে ভালোবাসি।’

আরও পড়ুন: জিম্বাবুয়ের দাপটে কুপোকাত অস্ট্রেলিয়া

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) তিরুপাথিতে দুই পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে প্রযোজক রবীন্দ্রর চন্দ্রসেকরনের সঙ্গে ভি জে মহালক্ষ্মীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পরে রবীন্দ্রর ও মহালক্ষ্মী দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনে মহালক্ষ্মী এসব লিখেছেন। তাদেরকে দুজনকেই বিয়ের ছবিতে হাসিখুশি চেহারায় দেখা গেছে। তা মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

রবীন্দ্ররের প্রযোজনায় ‘বিদিয়াম বারাই কাথিরু’ নামে একটি তামিল সিনেমায় অভিনয় করেছেন মহালক্ষ্মী। সিনেমার শুটিংয়েই তাদের পরিচয়, পরে যা প্রণয়ে রূপ লাভ করল। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

আরও পড়ুন: দেশে ফিরলেন গোতাবায়া রাজাপাকসে

প্রসঙ্গত, উপস্থাপক হিসেবে টিভিতে আত্মপ্রকাশ করেন মহালক্ষ্মী। পরবর্তীতে তিনি টিভি নাটকে নাম লেখান। তামিল টিভি নাটকের জনপ্রিয় মুখ তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ‘বাণী রানী’, ‘অফিস’, ‘উরু কাই উসাই’সহ বেশ কয়েকটি আলোচিত সিরিয়ালে কাজ করেছেন তিনি। বর্তমানে সম্প্রচার হচ্ছে তার সিরিয়াল ‘মহারাসি’। অন্যদিকে, লিব্রা প্রডাকশনসের ব্যানারে নির্মিত ‘নাতুপুনা ইনানু থেরিয়ুমা’, ‘মুরুনগাইকাই’সহ বেশ কয়েকটি তামিল সিনেমা প্রযোজনা করেছেন রবীন্দ্রর।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা