বিনোদন

বিয়ের পিঁড়িতে তিশা-জোভান 

বিনোদন প্রতিবেদক: বিয়ের পিঁড়িতে বসছেন তানজিন তিশা ও জোভান। মূলত গল্পের প্রয়োজনে বহুবার এমন বিয়ের পিঁড়িতে বসেছেন তারা, এবারও তার ব্যতিক্রম নয়।

দাম্পত্য জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক 'বিয়ে পাস'। এ নাটকেই বিয়ে হয় তাদের।

বিয়ের পরে মানুষের জীবনে বেশ কিছু পরিবর্তন আসে। আর সেই পরিবর্তনটা কেমন হয়, তা-ই এতে উঠে আসবে নাটকে। এটি পরিচালনা করেছেন ওসমান মিরাজ। অনামিকা মণ্ডল রচিত এ নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। সম্প্রতি রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ শেষ হয়েছে।

নাটকটি প্রসঙ্গে ওসমান মিরাজ বলেন, বিয়ের পর প্রথম এক বছর সবাই জীবনের পরিবর্তন উপভোগ করেন। কিন্তু পরের বছর থেকেই তা অসহ্য লাগতে শুরু করে অনেকের! 'বিয়ে পাস' এমনই গল্পে রোমান্টিক-কমেডি ধাঁচের একটি নাটক। নাটকে জোভান-তিশা চমৎকার অভিনয় করেছেন। আশা করছি, দর্শক নাটকটি বেশ উপভোগ করবেন।

অভিনেতা জোভান বলেন, নাটকের গল্পটি সমসাময়িক। দাম্পত্য জীবনের নানা খুঁটিনাটি এতে দেখানো হবে। এ নাটকে তানজিন তিশার সঙ্গে আমার রসায়ন দর্শক আবারও গ্রহণ করবেন বলে আশা করছি।' এতে আরও অভিনয় করেছেন তুতিয়া পাপিয়া, রাইসাসহ অনেকে। আগামী ২২ সেপ্টেম্বর বাংলাভিশনে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা