জনপ্রিয় ব্যান্ড তারকা ও সংগীত পরিচালক শাফিন আহমেদ
বিনোদন

জাপার ভাইস চেয়ারম্যান হলেন শাফিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ব্যান্ড তারকা ও সংগীত পরিচালক শাফিন আহমেদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক তিনি এ নিয়োগ দেন।

রবিবার (১৯ সেপ্টেম্বর) যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম এ তথ্য জানান।

জিএম কাদের বলেন, এ নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে। এছাড়াও নোয়াখালীর বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি ববি হাজ্জাজ নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) যোগ দেন বিখ্যাত এই সঙ্গীত তারকা। এরপর দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সুপিরিয়র কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হন। পরে ২০১৮ সালের ১৯ জুলাই প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা