‘ভাঙন’-এর নতুন খবর
বিনোদন

‘ভাঙন’-এর নতুন খবর

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মৌসুমীর সংসার ভাঙার গুঞ্জন চলছিল কয়েকদিন ধরে। এখন যদিও পরিস্থিতি স্বাভাবিক। ওমর সানির সঙ্গে অভিমানের পালা শেষ।

আরও পড়ুন: মুখ খুললেন সাই পল্লবী

আপাতত এ নিয়ে বিতর্কের কিছুটা অবসান হলেও এবার এল মৌসুমীর সিনেমা জীবনের নতুন খবর। সিনেমার নাম ‘ভাঙন’। এটি নির্মাণ করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। রোববার (১৯ জুন) রাতে প্রকাশ পেয়েছে ‘ভাঙন’ সিনেমার অফিসিয়াল পোস্টার।

পোস্টারে দেখা দিয়েছেন মৌসুমী ও ফজলুর রহমান বাবু। এর মধ্যে মৌসুমীকে দেখা গেছে মাথায় একটি ঝুড়ি নিয়ে হাঁটছেন। আর বাবু বাজাচ্ছেন বাঁশি।

নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমায় মৌসুমী মূলত একজন হকারের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি চুড়ি-ফিতা এসব বিক্রি করেন।

আরও পড়ুন: রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র প্রয়াণ

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘ভাঙন’ সিনেমা। নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন জানান, সিনেমার কাজ শেষ। শিগগিরই এটি মুক্তি পাবে। হকার, পতিতা, পকেটমার, বংশীবাদকসহ বিভিন্ন প্রান্তিক ও ছিন্নমূল মানুষের গল্প তুলে ধরা হবে সিনেমাটিতে। এতে মৌসুমী-বাবু ছাড়া আরও অভিনয় করেছেন সাবেরী আলম, প্রাণ রায় প্রমুখ।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা