সংগৃহীত ছবি
খেলা

বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক : এবারের চলমান বিপিএলে শুরু থেকেই ফিক্সিং নিয়ে গুঞ্জন চলছিল। এবার সেই তীর তাক করা হয়েছে আনামুল হক বিজয়ের দিকে। সে অভিযোগও বেশ গুরুতর, স্পট ফিক্সিংয়ের অভিযোগ। সে কারণে এবার তার দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন : শৈশবের ক্লাবে ফিরলেন নেইমার

অভিযোগটি এখনো প্রমাণিত হয়নি। তবে এনামুলকে দেশত্যাগ করতে না দিতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানিয়েছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ।

সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা জানান, ‘জনাব এনামুল হকের ব‍্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব‍্যবস্থা গ্রহণও করা হয়েছে।’

দুর্নীতি দমন বিভাগ নেমেছে তদন্তে। সে তদন্ত চলাকালে আপৎকালীন সিদ্ধান্ত হিসেবে এই নিষেধাজ্ঞার অনুরোধ করেছে বিসিবি। তবে তার ওপর আনা অভিযোগ প্রমাণিত না হলে সেটা তুলে নেওয়া হবে শিগগিরই।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

তবে বিজয় অবশ্য একা নন। তার সতীর্থ একাধিক ক্রিকেটারের ওপর অভিযোগ আনা হয়েছে। রাজশাহী ছাড়া আরও তিন ফ্র্যাঞ্চাইজির সদস্যদের ওপর রাখা হয়েছে কড়া নজরদারি।

চলতি মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক হিসেবে ছিলেন এনামুল। তবে দলের পারফর্ম্যান্সের নিম্নমুখী গ্রাফের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে তাসকিন আহমেদের অধীনে খেলছে রাজশাহী। এখন আছে প্লে অফে খেলার পথেও।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা