সাই পল্লবী
বিনোদন

মুখ খুললেন সাই পল্লবী

সান নিউজ ডেস্ক: দক্ষিণী সিনেমার সুদর্শনা চিত্রনায়িকা সাই পল্লবী। সম্প্রতি ধর্মীয় বিষয় নিয়ে কথা বলে বিতর্কের মুখে পড়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এ অভিনেত্রী।

আরও পড়ুন: প্রেমের জন্য মরিয়া নই

পল্লবীর দাবি, তার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। কাশ্মিরী পণ্ডিতদের ঘটনাটিকে ছোট করে দেখাতে চাননি। তিনি বলেন, ‘যেভাবে আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে, তা নিয়ে আমি উদ্বিগ্ন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি বামপন্থী নাকি ডানপন্থী। আমি এই বিষয়টি পরিষ্কার করে বলতে চাই, আমি নিরপেক্ষ। নিজেদের বিশ্বাসের কথা বলার আগে আমাদের সবার প্রথমে ভালো মানুষ হয়ে উঠতে হবে। যে কোনো মূল্যে পিছিয়ে পড়া মানুষদের সুরক্ষা দিতে হবে।’

সাই পল্লবীর ভাষায়, ‘আমার মতে, অন্যের প্রাণ নেওয়ার অধিকার আমাদের কারো নেই। একজন মেডিক্যাল স্টুডেন্ট হিসেবে আমি মনে করি, সমস্ত জীবনই সমান এবং গুরুত্বপূর্ণ। আমি চাই না, এমন দিন আসুক যেদিন কোনো শিশু জন্মানোর পরে নিজের পরিচয় নিয়ে আতঙ্কিত হয়ে থাকবে। আমি আশা করব, এমন দিন যেন না আসে।’

এক সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা নিয়ে প্রশ্ন করা হলে সাই পল্লবী বলেন, ‘কাশ্মীর ফাইলস সিনেমাতে দেখানো হয়েছে, কাশ্মীরি পণ্ডিতদের কীভাবে মারা হয়েছে। আপনি যদি এ ঘটনাকে ধার্মিক সংঘর্ষ হিসেবে নেন, তাহলে কিছুদিন আগেই এক মুসলিম চালককে গরু নিয়ে যাওয়ার অপরাধে মারধর করা হয়। আর তাকে দিয়ে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানো হয়। এ দুই ঘটনার মধ্যে পার্থক্য কোথায়? আমাদের সবার আগে ভালো মানুষ হতে হবে। আমরা যদি ভালো হই, তাহলে অন্যকে আঘাত করব না।’ এরপর তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষাৎকারের ভিডিও দেখে আইনি মতামতের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা