পায়েল সরকার
বিনোদন

প্রেমের জন্য মরিয়া নই

সান নিউজ ডেস্ক: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। সোশ্যাল মিডিয়ায় যেমন খোলামেলা ছবি দেন, আবার পর্দায়ও হাজির হন সাহসী রূপে।

আরও পড়ুন: ইভিএম নিয়ে ঐক্যমত্যের অবস্থা নেই

সম্প্রতি মুক্তি পেয়েছে পায়েলের নতুন সিনেমা ‘জালবন্দি’। এর ফাঁকে আরেকটি সিনেমা ‘এনক্রিপ্টেড’-এর প্রচার চালাচ্ছেন। সবমিলিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।

সিনেমার প্রচার করার সময় কলকাতার একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন পায়েল। সেখানে তিনি তার প্রথম প্রেম ও ব্রেকআপের কথা জানান। পায়েল বলেন, ‘আমি যখন ১৫-১৬ বছর বয়সী, তখন প্রথম প্রেমে পড়েছিলাম। আবার সেটা ভেঙেও যায়। মন ভাঙার পর হতাশ না হয়ে ভেবেছি, জীবনে আরও বড় কিছু অপেক্ষা করছে। জীবনে বাধা আসবে, কিন্তু উঠে দাঁড়াতে হবে।’

প্রযুক্তির এই যুগে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রেমে জড়িয়ে পড়েন। এরকম প্রেম কি পায়েলের জীবনে এসেছে কখনো? উত্তরে অভিনেত্রী বলেন, ‘একদম না। যাকে চিনি না, শুধু সোশ্যাল মিডিয়ায় আলাপে তার সঙ্গে ডেটে চলে গেলাম, এটা করতেই পারব না। প্রেমের জন্য আমি এত মরিয়া নই।’

পায়েলের নতুন সিনেমা ‘এনক্রিপ্টেড’-এ প্রেমে বিচ্ছেদের পর তরুণদের বিপথে চলে যাওয়ার বিষয়টি রয়েছে। এ নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘আমাদের ঠিক পরের প্রজন্ম যারা, তাদের ক্ষেত্রে দেখি কিছু একটা ঘটলে, প্রেমে আঘাত কিংবা মন ভাঙলে কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। কেন করে জানি না। তাদের কি ধৈর্য কম, নাকি সহ্যক্ষমতাই নেই? হয়তো পরিণত নয় বলে এমন সিদ্ধান্ত নেয়। এখন সোশ্যাল মিডিয়া অবশ্য একটা বড় প্রভাব ফেলছে। এ বিষয়ে একটা প্রশিক্ষণ দরকার।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা