সাহস থাকলে সামনে এসে বলুন 
বিনোদন

সাহস থাকলে সামনে এসে বলুন 

সান নিউজ ডেস্ক : জয়া আহসানের ছবি পোস্ট মানে নেটিজেনদের হুমড়ি খেয়ে পড়া। ইউতিবাচক মন্তব্যের পাশপাশি একশ্রেণী নেতিবাচক মন্তব্য করতেও দ্বিধা করেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে।এসব নিয়ে কখনই প্রতিক্রিয়া দেখান না জয়া।জয়া আহসান মানেই ।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে ২ ভারতীয় নাবিকের মৃত্যু

তবে এবার মুখ খুললেন। টাইমস অব ইন্ডিয়ার কাছে তিনি বললেন, ‘আমি বাজে মন্তব্যগুলো নিয়ে এখন আর বেশি ভাবি না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারেন। ’

কিছুদিন আগে জয়ার একটি পোশাকের ছবি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জয়া আহসান বলেন, ‘মুখোমুখি বলতে অনেক সাহস লাগে। সবার এই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা নেই। তাদের বলতে চাই, যদি সাহস থাকে তো এসব আমার সামনে এসে বলুন। সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন বিষিয়ে তুলছেন? আমার কাছে এসবের কোনো গুরুত্ব নেই। কারণ, আপনি নিজেকে লুকিয়ে আমার সম্পর্কে মন্তব্য করছেন। ’

এই অভিনেত্রী বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘ঝরা পালক’-এর প্রচারণায়। আগামী ২৪ জুন এটি মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। সিনেমাটি নির্মিত হয়েছে কবি জীবনানন্দ দাশের জীবনের ঘটনা অবলম্বনে। এতে জয়ার বিপরীতে আছেন কলকাতার অভিনেতা ব্রাত্য বসু। সিনেমাটি পরিচালনা করেছেন সায়ন্তন মুখার্জি।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা