বদলে গেছেন রণবীর!
বিনোদন

বদলে গেছেন রণবীর!

বিনোদন ডেস্ক : এ বছরের এপ্রিলে আলিয়া ভাটকে বিয়ে করেন বলিউড তারকা রণবীর কাপুর। বিয়ের দুমাস না যেতেই নাকি বদলে গেছেন রণবীর, এ কথা জানিয়েছেন খোদ তাঁর মা নীতু কাপুর।

আরও পড়ুন: বিশ্বে আরও ৭ শতাধিক মৃত্যু

বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, বিয়ের পর রণবীর বা আলিয়া দুজনেই ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেননি। তাঁরা প্রতিশ্রুত কাজে ব্যস্ত। এবার এ যুগল সম্পর্কে জানিয়েছেন রণবীরের মা নীতু কাপুর। বলেছেন, বিয়ের পর রণবীর এখন ‘বদলে যাওয়া মানুষ’।

রণবীরের মা নীতু বললেন, ‘আমি তার মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি। আলিয়া সবাইকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। ওদের একসঙ্গে দেখতে খুব ভালো লাগে। আলিয়া এই বাড়িতে আসায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি।’

বিয়ের আগের দিন মেহেন্দি অনুষ্ঠানেও নীতু বলেছিলেন, ‘আলিয়া মিষ্টি একটা মেয়ে। এই পৃথিবীর সব থেকে ভালো মেয়ে।’

আরও পড়ুন: সাইকেল থেকে পড়ে গেলেন বাইডেন

ওই সময় নীতুর সঙ্গে গলা মেলান রণবীরের বোন ঋদ্ধিমা কাপূর সাহানিও। বলেন, ‘আলিয়ার মতো মিষ্টি মেয়ে হয় না। ও একটা ছোট্ট পুতুলের মতো।’

পর্দার জুটি থেকে বাস্তব জীবনের জুটি হয়ে গেছেন বলিউড তারকা রণবীর ও আলিয়া। শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। বাঙালি পোশাকশিল্পী সব্যসাচীর পোশাকে সেজে বিয়েতে হাজির হন বলিউডের এই তারকা জুটি। গোলাপি আর সাদা রঙের শেরওয়ানি এবং লেহাঙ্গায় সেজেছিলেন দুই তারকা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

বৃষ্টি উপেক্ষা করেই প্রস্তুত বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত ২৫ সেপ্টেম্বর জাপানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মান...

ধ্বংসস্তূপের মধ্যেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত চিকিৎসাসেবা

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভা...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা