সাইকেল থেকে পড়ে গেলেন বাইডেন
আন্তর্জাতিক

সাইকেল থেকে পড়ে গেলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাইকেল চালাতে গিয়ে আচমকা পড়ে গেছেন। তবে অক্ষত আছেন তিনি।

আরও পড়ুন: বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী

একটি ভিডিওতে দেখা গেছে, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট সাইকেল থেকে পড়ে যাওয়ার পরপরই উঠে দাঁড়ান। এ সময় তিনি বলেন, ‘আমি ভালো আছি।’

শনিবার (১৮ জুন) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ডেলাওয়্যারের রেহোবোথ বিচ লাগোয়া নিজ বাড়ির কাছে ফার্স্ট লেডি জিল বাইডেনকে সাথে নিয়ে সাইকেল চালাচ্ছিলেন জো বাইডেন। সৈকতের একটি পার্কের কাছে দর্শকদের সাথে কথা বলার সময় সাইকেল থামান তিনি। কিন্তু সাইকেল থামিয়ে শরীরের ভারসাম্য ধরে রাখতে ব্যর্থ হন এবং সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি।

আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগে ২ দিনে ২৬ মৃত্যু

পরে সেখানে উপস্থিত শুভাকাঙ্ক্ষী এবং একদল সাংবাদিককে বাইডেন বলেন, বাইকের ক্লিপ থেকে এক পা বের করার চেষ্টার সময় ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি।

হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট সাইকেল থেকে পড়ে গেলেও শরীরে কোনও ধরনের জখম হয়নি। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্টের কোনও চিকিৎসার প্রয়োজন হয়নি। পরিবারের সাথে দিনের বাকি অংশ কাটানোর জন্য উন্মুখ হয়ে আছেন তিনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

দেশজুড়ে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রতিটি জেলাকে র...

নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মসজিদের এক খতিবের মৃত্যু...

মাদারীপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার, ক্ষমতার ৪ মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্বা...

সিরাজদীখানে নিখোঁজের ৫০ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার, ৪ জন আটক 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের প্রায় ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক বৃ...

নোয়াখালীতে তৃতীয় দফায় পেছালো শিশু আসমা হত্যা মামলার রায়

তৃতীয় দফায় পেছালো নোয়াখালীর চাটখিলের বহুল আলোচিত ৫ বছরের শিশু আসমা আক্তার ধর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা