আন্তর্জাতিক

নূপুর শর্মাকে খুঁজছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি এক টিভিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন বহিষ্কৃত বিজেপির মুখপাত্র নূপুর শর্মার নামে একাধিক রাজ্যে তার নামে মামলা হয়েছে। মামলা হওয়ার পর থেকেই তার খোঁজ পাচ্ছে না পুলিশ।

আরও পড়ুন: অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠাতে ব্রিটেনের সম্মতি

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মহানবীকে নিয়ে মন্তব্যের পর ভারত ও উপসাগরীয় আরব দেশগুলোর তীব্র নিন্দার মুখে দিল্লির এক বাসিন্দার অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৮ মে নূপুর শর্মার বিরুদ্ধে মামলা করে মুম্বাই পুলিশ। ইরফান শেখ নামে দিল্লির ওই বাসিন্দা মুসলিমদের সংগঠন রাজা একাডেমির যুগ্ম সম্পাদক।

একাধিক সূত্র এনডিটিভিকে বলেছে, নূপুর শর্মাকে জেরা করার জন্য মুম্বাই পুলিশের একটি দল দিল্লি এসে নূপুর শর্মাকে খুঁজে পায়নি। পুলিশ বলছে, নূপুর শর্মার অবস্থান শনাক্ত করা যাচ্ছে না।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

মহারাষ্ট্র রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রও এনডিটিভিকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, নূপুর শর্মাকে গ্রেফতারের জন্য যথেষ্ট প্রমাণ মুম্বাই পুলিশের কাছে আছে।

সূত্র জানিয়েছে, নূপুর শর্মাকে জেরা করতে মুম্বাই পুলিশের দলটি পাঁচ দিন ধরে রাজধানী দিল্লিতে অবস্থান করছে। তবে এখনো তার খোঁজ পাওয়া যায়নি। নূপুর শর্মার খোঁজ চালিয়ে যাচ্ছে তারা।

আরও পড়ুন: ইইউ অন্যের কথায় নাচছে

নূপুর শর্মার নামে কলকাতাতেও একটি এফআইআর দায়ের হয়েছে। কলকাতা পুলিশের কাছে এফআইআর করেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবুল সোহেল। কলকাতা পুলিশ নূপুর শর্মাকে তলব করে ২০ জুনের মধ্যে তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

এছাড়া মহানবীকে নিয়ে মন্তব্যের জেরে দিল্লি পুলিশও নূপুর শর্মার বিরুদ্ধে একটি এফআইআর করেছে। এর আগে গত ২৬ মে মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন নূপুর শর্মা। বিজেপির দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালও মহানবী সম্পর্কে টুইটারে অবমাননাকর মন্তব্য করেন। তুমুল সমালোচনার মুখে নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত ও জিন্দালকে বহিষ্কার করেছে বিজেপি।

আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৪

বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যে দেশ-বিদেশে নিন্দা-সমালোচনার ঝড় ওঠে। ভারতজুড়ে বিক্ষোভ করে মুসলিমরা। কোথাও কোথাও বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আরব ও মুসলিম বিশ্ব। অন্তত ১৬টি দেশ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা