ইয়ামিন হক ববি
বিনোদন

মন খারাপের কথা বলতে এসেছি

সান নিউজ ডেস্ক: ভয়াবহ বন্যায় ভাসছে দেশের উত্তর-পূর্ব অঞ্চল। সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ দিন পার করছেন। বাসস্থান ত্যাগ করে হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে গেছেন। অনেকে আবার সেই সুযোগও পাননি।

আরও পড়ুন: প্রেমের জন্য মরিয়া নই

প্রতিকূল এই পরিস্থিতিতে খাবারের সংকটে আছেন বানভাসি মানুষ। বিভিন্ন সংস্থা ও সরকারি উদ্যোগে খাবার সরবরাহ করা হচ্ছে। দেশের তারকাদের অনেকেও সহযোগিতার উদ্যোগ নিয়েছেন।

বানভাসি মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকাই সিনেমার সুদর্শনা চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এ সময় তার নির্মাণাধীন সিনেমা ‘ময়ূরাক্ষী’ টিমও তার সঙ্গে থাকবে বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে এক ভিডিওবার্তায় ববি বলেন, ‘আমি আসলে একটা মন খারাপের কথা বলতে এসেছি। খুব বেশি খারাপ লাগছে বানভাসিদের জন্য। তাই আমি এবং আমার ‘ময়ূরাক্ষী’ সিনেমার টিমের পক্ষ থেকে অনেক দোয়া ও ভালোবাসা। সেই সঙ্গে যতটুকু সম্ভব তা নিয়ে আমরা তাদের সাপোর্ট করছি। দেশবাসীর কাছে অনুরোধ থাকবে যার যা আছে তাই নিয়ে বন্যার্ত সিলেটবাসীর পাশে থাকবেন।’

ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’র শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী আগস্টে সিনেমাটি মুক্তি দেবেন বলেও জানান এর নির্মাতা।

প্রসঙ্গত, ইয়ামিন হক ববি ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিনয়ের পাশপাশি রয়েছে তার নিজস্ব প্রযোজনা সংস্থা। দেহরক্ষী সিনেমা তাকে ঢালিউড চলচ্চিত্র শিল্পে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা