কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিন

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: বন্যাকবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

আজ মঙ্গলবার (২১ জুন) ৭ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ। ২২ জ্বিলকদ , ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি:
১৭৮৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর করা হয়।
১৮৬২ - অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর ইংল্যান্ডের লিংকন ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ।
১৮৯৮ - যুক্তরাষ্ট্র স্পেনের হাত থেকে গোয়াম দখল করে নেয়।
১৯১৬ - তুরস্কের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ।
১৯৩৫ - প্যারিসে বিশ্বের নেতৃস্থানীয় শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে প্রথম আন্তর্জাতিক ফ্যাসিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৪৮ - স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল হন চক্রবর্তী রাজা গোপালাচারী।

আরও পড়ুন: বিএনপির মিডিয়া সেল গঠন

১৯৭০ - ব্রাজিলের তৃতীয়বার ‘জুলে রিমে’ কাপ বিজয় ও সে কাপের স্থায়ী অধিকার লাভ।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জাম্বিয়া।
১৯৭৬ - ফ্রান্সের রেডিও স্টেশনের আমেরিকান মিউজিশিয়ান জোয়েল কোহেন প্রথম বিশ্ব সংগীত দিবসের প্রস্তাব করেন।
১৯৭৭ - পশ্চিমবঙ্গে বামফ্রন্ট মন্ত্রিসভা শপথ নেয় এবং জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
১৯৮৫ - এই দিন থেকে ইউরোপ এবং পরে সারা বিশ্বে বিশ্ব সংগীত দিবস হিসেবে পালন করা শুরু হয়।
১৯৯০ - ইরানে ভূমিকম্পে ৪০ হাজার লোক নিহত।
১৯৯৪ - পশ্চিমা দুনিয়ার শর্ত মেনে নিয়ে রাশিয়া ন্যাটোতে যোগ দেয়।
২০০২ - বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগ।
২০০৪ - মহাশুন্যে প্রথম বেসরকারি মহাকাশযান স্পেসশিপ ওয়ান সফলভাবে উড্ডয়ন করে।
২০২০ - বলয়গ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত।

জন্ম:
১৭৮১ - সিমেওঁ দ্যনি পোয়াসোঁ, ফরাসি গণিতবিদ, জ্যামিতিবিদ, এবং পদার্থবিজ্ঞানী।
১৮৩৯ - মাচাদো দে অ্যাসিস, ব্রাজিলের বিখ্যাত ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও ছোট গল্পকার ছিলেন।
১৮৫৬ - ফ্রিড্‌রিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৮২ - লুইস কোম্পানিস, কাতালোনিয়ার ১২৩তম রাষ্ট্রপতি।
১৯০৫ - জঁ-পল সার্ত্র্‌, ফরাসি অসিত্ত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক।
১৯২১ - জুডি হলিডে, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী ও গায়িকা।
১৯২৫ - মরিন স্ট্যাপলটন, আমেরিকান অভিনেত্রী।
১৯৩৭ - জন এডরিচ, সাবেক ও বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
১৯৪০ - বিকাশ ভট্টাচার্য, প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী।
১৯৪৩ - রাহিজা খানম ঝুনু, একুশে পদক বিজয়ী বাংলাদেশি নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক।
১৯৪৪ - টনি স্কট, একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

আরও পড়ুন: ইউক্রেনে যাচ্ছেন না বাইডেন

১৯৪৫ - নির্মলেন্দু গুণ, বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবিদের একজন।
১৯৪৭ - শিরিন এবাদি, ইরানের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী।
১৯৪৮ - ইয়ান ম্যাকইউয়ান, খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক।
১৯৫২ - জেরেমি কোনি, সাবেক ও বিখ্যাত নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
১৯৫৩ - বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৫৫ - মিশেল প্লাতিনি, ফরাসি ফুটবলার এবং পরিচালক।
১৯৬১ - জোকো উইদোদো, ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি।
১৯৬৫ - ওয়াচৌস্কি ভ্রাতৃদ্বয়, আমেরিকান পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
১৯৬৭ - ইংলাক সিনাওয়াত্রা, থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।
১৯৭৯ - ক্রিস প্রাট, আমেরিকান অভিনেতা।
১৯৮২ - প্রিন্স উইলিয়াম, ডিউক অব কেমব্রিজ।
১৯৮৩ - এডওয়ার্ড স্নোডেন, আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক সদস্য।

আরও পড়ুন: ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত রোগী

মৃত্যু:
৮৭০ - আল মুহতাদি, ১৪শ আব্বাসীয় খলিফা ছিলেন।
১৮৫২ - ফেড্রিক ফ্রোবেল, জার্মান ধর্ম যাজক ও কিন্ডারগার্টেন স্কুলের সূচনাকারী।
১৯১৪ - বের্টা ফন জুটনার, অস্ট্রীয় ঔপন্যাসিক এবং শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কবি।
১৯৩৯ - গায়িকা কঙ্কাবতী দেবী, বাংলা মঞ্চ ও চলচ্চিত্রের অভিনেত্রী।
১৯৫৪ - গিডিয়ন সানবেক, সুয়েডীয়-আমেরিকান তড়িৎ প্রকৌশলী।
১৯৫৭ - ইয়োহানেস স্টার্ক, বিংশ শতাব্দীর বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী।
১৯৭০ - সুকর্ণ, ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি।
১৯৯১ - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি কবি, গীতিকার ।
১৯৯৭ - শিনতারো কাতসু, জাপানি অভিনেতা, গায়ক, প্রযোজক ও পরিচালক।
২০০৪ - লিওনেল ব্রিজোলা, ব্রাজিলিয়ান রাজনীতিবিদ।

দিবস:
আন্তর্জাতিক যোগ দিবস।
বিশ্ব সংগীত দিবস।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা