নলিনী দাসের মৃত্যু
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

নলিনী দাসের মৃত্যু

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: বিশ্বে আরও ৭ শতাধিক মৃত্যু

আজ রবিবার (১৯জুন) ৫ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ। ২০ জ্বিলকদ , ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি

১৪৬৪ - ফ্রান্সের রাজা একাদশ লুই ডাক ব্যবস্থা চালু করেন।

১৬২১ - তুরস্কের সেনাবাহিনীর কাছে পরাজিত হয় গ্রিস।

১৮২৯ - বৃটেনে আইন পাশের মাধ্যমে মেট্রোপলিটান পুলিশ প্রতিষ্ঠা করা হয়েছিল।

১৮৬১ - অ্যানহেইম পোস্ট অফিস প্রতিষ্ঠিত হয়।

১৮৬২ - যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয়।

১৮৬৭ - অস্ট্রিয়ার যুবরাজ ম্যাক্সিমিলানকে ফাঁসী দেয়া হয়।

১৮৭৭ - ভূমি থেকে আকাশে উলম্বভাবে উড্ডয়নের ও আকাশ থেকে ভূমিতে অবতরণের এবং আকাশে স্থির থাকার যান তথা আদি যুগের হেলিকপ্টার পরীক্ষা করা হয়।

১৯১১ - পর্তুগালকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

১৯২১ - ব্রিটেনে আদশুমারি হয়।

১৯৪৩ - টেক্সাসে জাতিগত দাঙ্গা হয়।

১৯৪৪ - ফিলিপিন সাগরে যুদ্ধ শুরু হয়।

১৯৫১ - নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান বা ন্যাটো নামক সামরিক জোট গঠন করা হয়।

১৯৫৩ - গুপ্তচর বৃত্তির অভিযোগে আমেরিকার বিপ্লবী দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেল রোজেনবার্গের মৃত্যুদণ্ড।

১৯৬১ - কুয়েত স্বাধীনতা লাভ করে।

১৯৬৮ - পাকিস্তানের ইতিহাসের বহুল আলোচিত আগরতলা ষড়যন্ত্র মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য) শুনানি শুরু।

১৯৮৯ - পোলান্ডের সাধারণ নির্বাচনে লেস ওয়ালেসার নেতৃত্বাধীন সলিডারিটি নিরঙ্কুশ বিজয় অর্জন করে।

১৯৯২ - ইসলামী সম্মেলন সংস্থা বা ও.আই. সি জানায় সার্বদের মাধ্যমে অবরুদ্ধ ও মুসলমান অধ্যুষিত বসনিয়ার রাজধানী সারাজেভোর মানুষ জীবন বাচাতে ঘাঁস লতা-পাতা খাচ্ছে। একই দিনে ও.আই. সি বসনিয়ায় সামরিক হস্তক্ষেপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায়।

১৯৯৩ - জাপানে মিয়াজাওয়া সরকারের পতনের পর এক মাসের মধ্যে সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দেয়া হয়।
জন্ম:

১৩০১ - জাপানের যুবরাজ মরিকুনির জন্ম।

১৯০৭ - শিক্ষাবিদ ও নারী শিক্ষা প্রচারক উমেশচন্দ্র দত্তের জন্ম।

মৃত্যু:

১৩৫০ - বিশিষ্ট ইসলামী আইনবিদ ও পন্ডিত ফাখরুল মুহাক্বেক্বীন ইন্তেকাল করেন।

১৯০২ - ইংরেজ ইতিহাসবিদ জন ডালবার্গের মৃত্যু।

১৯১৯ - কবি অক্ষয়কুমার বড়ালের মৃত্যু।

১৯৮২ - নলিনী দাস ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। ১৯২৯ সনে মেছুয়াবাজার বোমার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি আত্মগোপন করেন।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা