ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

নিকোল কিডম্যানের জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও আক্রান্ত

আজ সোমবার (২০জুন) ৬ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ। ২১ জ্বিলকদ , ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি:

৬৩৮ - মসজিদ-এ নববীর প্রথম সম্প্রসারণ।

১৭০২ - মুহাম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশের রওয়ার আক্রমণ করেন এবং রাজা দাহির নিহত হন।

১৭৫৬ - অন্ধকূপ হত্যা সংঘটিত হয়।

১৭৫৬ - নওয়াব সিরাজদ্দৌলার বাহিনী একটি ব্রিটিশ গ্যারিসনের সেনাদের একটি বদ্ধ ঘরে আবদ্ধ করে। সে ঘরে ১৪৬ জনের মধ্যে ১২৩ জন মারা যায়।

১৭৫৬ - ইংরেজদের কাছ থেকে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা পুনরুদ্ধার।

১৮৩৭ - রানী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণ।

১৮৫৮ - গোয়ালিয়র দুর্গ ব্রিটিশের দখলে গেলে সিপাই বিদ্রোহের অবসান ঘটে।

১৮৭৫ - জাপান প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওকিনাওয়া দ্বীপ দখল করে।

১৯১২ - পোলান্ডের বিজ্ঞানী ডক্টর কাসিমির ফুঙ্ক প্রথমবারের মতো ভিটামিন আবিস্কার করতে সক্ষম হন।

১৯৪৭ - বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলিতে বাংলা ভাগের প্রস্তাব গৃহীত।

১৯৭৬ - ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট জয় করেছিল চেকোস্লোভিয়া।

১৯৮১ - ইরানের প্রখ্যাত চিন্তাবিদ ও মুজাহিদ কমান্ডার ডক্টর মোস্তফা চামরান আগ্রাসী ইরাকী সেনাদের সাথে যুদ্ধে শাহাদত বরণ করেন।

১৯৯০ - ইরানের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিতি গিলান ও জানযন শহরে সাত দশমিক তিন মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশী ইরানী প্রাণ হারান।

১৯৯১ - পাকিস্তানি তরুণ প্রকৌশলী শাকিল হানাফি পৃথিবীতে সবচেয়ে হালকা বিমান প্রদর্শনের কৃতিত্ব অর্জন করেন।

১৯৯১ - জার্মানির আইনসভায় রাজধানী বন থেকে বার্লিনে স্থানান্তরের ভোট গ্রহণ করা হয়।
জন্ম:

১৯০৯ - লেখক ও রাজনীতিবিদ পূর্ণেন্দু দস্তিদার।

১৯১১ - নারী জাগরণের কবি সুফিয়া কামাল।

১৯৫০ - ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী নুরি আল মালিকি।

১৯৬৭ - নিকোল ম্যারি কিডম্যান হলেন একজন অস্ট্রেলীয় অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক ও গায়িকা।কিডম্যানের প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল ১৯৮৯ সালের থ্রিলারধর্মী চলচ্চিত্র ডেড কাম এবং থ্রিলার মিনি ধারাবাহিক ব্যাংকক হিল্টন। ১৯৯০ এর দশকের প্রথম দিকে ডেজ অব থান্ডার (১৯৯০), রোমান্স-নাট্যধর্মী ফার অ্যান্ড অ্যাওয়ে (১৯৯২) ও সুপারহিরো চলচ্চিত্র ব্যাটম্যান ফরেভার (১৯৯৫) এ অভিনয় দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন।

১৯৭২ - ভারতীয় অভিনেতা রাহুল খান্না।

আরও পড়ুন: বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

১৯৭৮ - ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
মৃত্যু:

৫৮৯ - গাজী সুলতান সালাহ উদ্দীন আইউবি।

১৬৬০ - বিখ্যাত ইংরেজ লেখক ড্যানিয়েল ডিফো লন্ডন।

১৯৫০ - অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার কদ জেনিংস।

১৯৮৭ - প্রাণীতত্ত্ববিদ ও পক্ষী বিশারদ সালিম আলি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।...

ইউএনও পরিচয়ে প্রতারক চক্রের চাঁদা দাবি: ফেসবুকে সতর্ক বার্তা

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া পরিচয় দিয়ে ফোনে...

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বরকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিয...

কালকিনিতে বেপরোয়া বালুবাহী ট্রলি-ট্রাক্টর, যানজটে ভোগান্তি

মাদারীপুরের কালকিনিতে বালুবাহী ট্রলি ও মাহিন্দ্র ট্রাক্টরের বেপরোয়া চলাচল বেড়...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা