মামলা প্রত্যাহার করলেন জেমস
বিনোদন

মামলা প্রত্যাহার করলেন জেমস

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় শীর্ষ সংগীত তারকা নগরবাউল খ্যাত জেমস কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে টেলিকম অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন।

আরও পড়ুন : ঢাবিতে ফের ধাওয়া পাল্টা ধাওয়া

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে জেমস ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহার করেন।

আদালতকে জেমস এবং মামলার আসামিরা জানান, তারা আলোচনার মাধ্যমে সমঝোতায় এসেছেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।

২০২১ সালের ১০ নভেম্বর কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মামলাটি দায়ের করেন নগরবাউল।

আরও পড়ুন : ট্যাক্স দিয়ে বিদেশে পাচার টাকা দেশে আনা যাবে

দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়, জেমসের বেশকিছু গান বাংলালিংক কলার টিউন ও ওয়েলকাম টিউন হিসেবে এবং বিজ্ঞাপনে ব্যবহার করছে, যা কপিরাইট আইনের লঙ্ঘন।

মামলার আসামিরা হলেন—বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অ্যাস, চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যাস অনিক ধর।

আরও পড়ুন : সেনেগালে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু

দেশের জনপ্রিয় গায়ক জেমস ব্যান্ড মিউজিকের উজ্জ্বল নক্ষত্র। ৮০’র দশকের শুরুতে চট্টগ্রামে সঙ্গীত জীবন শুরু করেন তিনি। ১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন এবং সঙ্গে আসে ব্যান্ড ‘ফিলিংস’। প্রকাশ করে প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। প্রথম অ্যালবাম দিয়ে সেই সময় স্পটলাইটে চলে আসে ব্যান্ডটি।

জেমসের প্রথম একক অ্যালবাম ১৯৮৭ সালে প্রকাশ পায় ‘অনন্যা’। আসিফ ইকবালের লেখা অ্যালবামের প্রতিটি গানে যেন নতুন এক জেমসের জন্ম হয়। আশির দশকের শেষে শুরু হয় তারকা জেমসের যাত্রা।

আরও পড়ুন : আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ১২

১৯৯৩ সালে ‘জেল থেকে বলছি’বের হয় । প্রতিটি অ্যালবাম জেমসকে একটু একটু করে নিয়ে যায় শীর্ষ অবস্থানে। ‘ফ্লপ’ শব্দটি নেই জেমসের ক্যারিয়ারে।

জেমস আরও তিনটি অ্যালবাম ‘ফিলিংস’ থেকে প্রকাশ করেন। ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’ ও ‘কালেকশন অব ফিলিংস’- প্রতিটি অ্যালবামই সুপার হিট। এরমধ্যে প্রকাশ পায় জেমসের আরও তিনটি একক অ্যালবাম। সেগুলো হলো- ‘পালাবো কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’ ও ‘ঠিক আছে বন্ধু’।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে আটক ৯৩

৯০ দশক থেকে ব্যান্ড সঙ্গীত নিয়ে বিতর্কিত ধারণা কমতে থাকে । ‘দুঃখিনী দুঃখ করো না’র টাইটেল গানটি জেমসের একক জনপ্রিয়তাকে শীর্ষে নিয়ে যায়। ‘কালেকশন অব ফিলিংস’-এর পর জেমস গড়েন নতুন ব্যান্ড। নাম ‘নগর বাউল’।

কিন্তু ‘ফিলিংস’ ছেড়ে দেওয়ার পর জেমস মনযোগী হন একক ক্যারিয়ারে। ‘নগর বাউল’ থেকে প্রকাশ পায় মাত্র দুটি অ্যালবাম- ‘দুষ্টু ছেলের দল’ ও ‘বিজলি’।

আরও পড়ুন : একদিনেই প্রাথমিক আবেদন প্রায় ৪২ হাজার

দেশের সীমানা ছাড়িয়ে বলিউডেও জনপ্রিয় হন জেমস। ২০০৫ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ভিগি ভিগি’ দিয়ে বলিউডে তার ক্যারিয়ার শুরু হয়। এরপর ২০০৬ সালে ‘চল চলে’, ২০০৭ সালে ‘আলবিদা’ এবং ২০১৩ সালে প্রকাশ পায় ‘বেবাসি’ গানগুলো।

আরও পড়ুন : ক্যাম্পাসের বাইরে রাবি ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

প্রসঙ্গত, ব্যক্তিজীবনকে সামনে আনতে চান না জেমস। তাই তার সম্পর্কে ভক্তদের জানাশোনাও কম। জেমসের স্ত্রী বেনজির সাজ্জাদ। তাদের ৩ সন্তানের মধ্যে বড় ছেলে দানেশ। দুই মেয়ে জান্নাত ও জাহান।

সাম্প্রতিক সময়ে জেমসের নতুন গান প্রকাশের সংখ্যা খুবই কম। তবে পুরোনো গানেই ভক্তদের মনে এখনো সমান দোলা দেন তিনি। জেমসের গানের সুরক্ষায় সমর্থন জানাচ্ছেন ভক্তরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা