ছবি: সংগৃহীত
শিক্ষা

ঢাবিতে ফের ধাওয়া পাল্টা ধাওয়া

সান নিউজ ডেস্ক: ফের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় সংঘাতে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৬ মে) দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রদল মিছিল বের করলে তাদের ধাওয়া দেয় ছাত্রলীগ। এসময় উভয়পক্ষের হাতেই লাঠিসোটা দেখা যায়।

আরও পড়ুন: বিএনপির বুকে বড় জ্বালা

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী দোয়েল চত্বর এলাকায় অবস্থান নেয়। খবর পেয়ে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে ছাত্রদলের প্রবেশ প্রতিহত করতে মহড়া দেয়।

এদিকে, অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার জানান, অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য কার্জন হল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন: বিশ্বে করোনা শনাক্ত ৫৩ কোটি ছুঁইছুঁই

প্রসঙ্গত, মঙ্গলবার (২৩ মে) ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে ছাত্রদলের ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে ঢাবি ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল।বৃহস্পতিবার সকাল থেকেই ছাত্রদলকে প্রতিহত করার জন্য বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠিসোটা হাতে পুরো ক্যাম্পাসে মহড়া দিতে দেখা যায়। এ সময় তারা ছাত্রদলের বিরুদ্ধে স্লোগানও দেয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা