আবিদ বিন আজাদ
শিক্ষা

ইবি শিক্ষার্থী আদিবের আত্মহত্যা

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আবিদ বিন আজাদ নামে এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছেন। সোমবার বিকেল ৪টায় ক্যাম্পাসের মূল ফটক পার্শ্ববর্তী ‘ব্রাদার্স হাউস’ নামে একটি মেস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ইবি থানা পুলিশ। আদিবের বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলায়। তার বাবার নাম জহুরুল হক প্রামানিক।

তার রুমমেট ইসলামের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাব্বির জানান, সকাল ৯ টার দিকে আবিদের সাথে আমার সর্বশেষ কথা হয়। পরে আমি ক্যাম্পাসে যাই। আনুমানিক সাড়ে ৩টার দিকে ক্যাম্পাস থেকে ফিরে এসে দেখি ভিতর থেকে দরজা আটকানো। এসময় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে রুমের জানালা দিয়ে দেখি তার লাশ ঝুলছে।

পরে মেসের অন্য সদস্যদের ডাকি। একইসাথে মেস মালিক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানান। পরে ঘটনাস্থলে প্রক্টরিয়ার বডি ও পুলিশ উপস্থিত হয়ে সাড়ে ৪ টার দিকে দরজা কেটে লাশ উদ্ধার করে।

এবিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ওই মেসে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক কাজ শেষে লাশটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এরকম ঘটনা সত্যিই দুঃখজনক। আমি তার পরিবারকে বিষয়টি জানিয়েছি। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা