শিক্ষা

আবারও সিনিয়রকে মারল জুনিয়র 

আদিল সরকার, ইসলামী বিশ্ববিদ্যালয়: আবারও ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র শিক্ষার্থীকে মারধর করেছে জুনিয়র এক ছাত্রলীগকর্মী। রোববার (২২ মে) ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর ঘটনার বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন: স্বামীকে নায়ক বানাতে চান মাহি

এদিকে, পাল্টা ওই ছাত্রলীগ কর্মীও ভুক্তভোগী শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে জানা গেছে। এর আগে শনিবার (২১ মে) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের সামনে এ মারধরের ঘটনা ঘটে।

অভিযোগ মতে, শনিবার (২১ মে) রাত ৯টার দিকে সাদ্দাম হোসেন হলে বাইসাইকেল নিয়ে ঢুকতে যান হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদরিল হাসান। এ সময় হলের গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীর ফারহান লাবীব ধ্রুব ও স্যোশাল ওয়েলফেয়ার বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রায়হান।

আরও পড়ুন: স্বামীকে নায়ক বানাতে চান মাহি

সাদরিল হলে ঢুকতে গেলে তাদেরকে সরে দাঁড়াতে বলেন। এ সময় তারা সরে না দাঁড়ালে সাদরিল তাদের কাছে কারণ জানতে চায়। ফলে উভয়ের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে ধ্রুব সাদরিলকে থাপ্পড় মারে। পরে দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। এ সময় ধ্রুব ও তার বন্ধুরা সাদরিলকে মারধর করে। পরে জিয়া মোড় এলাকায় সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদেরকে সরিয়ে নেয়।

ধ্রুব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনৈতির সাথে জড়িত। সে ছাত্রলীগ নেতা ফজলে হাসান রাব্বীর অনুসারী।

আরও পড়ুন: ইউএনও-ওসিকে প্রত্যাহারের নির্দেশ

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী সাদরিল বলেন, আমি এসাইনমেন্ট করতে সাদ্দাম হলের রিডিং রুমে যাচ্ছিলাম। এ সময় হলগেটে ধ্রুবসহ আরও একজন দাঁড়িয়ে থাকলে আমি তাদেরকে সরে দাঁড়াতে বলি। তারা সরে না দাঁড়িয়ে কথা কাটাকাটির করে এবং একপর্যায়ে ধ্রুব আমাকে চড় মারে। পরে তার বন্ধুরা মিলে আবারো মারধর করে। বিষয়টি নিয়ে আমি লিখিত অভিযোগ করেছি। আমি এর বিচার চাই।

এদিকে, অভিযুক্ত ধ্রুব তার অভিযোগ পত্রে লিখেছেন, ঘটনার সময় সাদরিল তার পায়ে সাইকেল উঠিয়ে দেয়। এ সময় দেখে সাইকেল চালাতে বললে সাদরিল তার পরিচয় জিজ্ঞেস করেন। এ সময় জুনিয়র পরিচয় পেয়ে ধমকানোর সাথে গালাগাল করেন সাদরিল। গালাগাল করার কারণ জানতে চাইলে সাদরিল ইট তুলে মারতে চান। পরে শিক্ষার্থীরা তাকে থামিয়ে দেন। এরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিচার দাবি করেন ধ্রুব।

আরও পড়ুন: মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, আমার কাছে ভুক্তভোগী শিক্ষার্থীর পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থীও লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে সহকারী প্রক্টরকে দায়িত্ব দিয়েছি। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিব।

এদিকে, আগামীকাল (সোমবার) দুই শিক্ষার্থীর সঙ্গে বসা হবে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর শাহবুব আলম।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা