শিক্ষা

স্কুল ঝালকাঠিতে, প্রধান শিক্ষক থাকেন ঢাকায়!

এসএম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠি সরকারী হরচন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা আরজু যোগদান করার পর হতেই তিনি অধিকাংশ সময় ঢাকায় থাকেন। স্কুলে আসেন মাঝে মাঝে। রমজানের আগে গত ২০ এপ্রিল স্কুল বন্ধ হবার দিনেও তিনি ছিলেন অনুপস্থিত। শুধু তাই নয় গত ৯ মে স্কুল খোলার পর থেকে ১২ মে পর্যন্ত তিনি স্কুলে আসেননি।

আরও পড়ুন: ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করছে

স্কুলের একাধিক শিক্ষক জানান, প্রধান শিক্ষক অনুপস্থিত থাকার সময় দায়িত্বেও কেউ থাকেন না। এদিকে, প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে স্কুলে পাঠদান প্রক্রিয়া যথেষ্ট বিঘ্ন ঘটছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, বছর শুরু হবার ৫ মাস পার হয়ে গেলেও স্কুলে এখন পর্যন্ত কোন ক্লাশ রুটিন করা হয়নি। স্কুলে নতুন শিক্ষক যোগদান করলেও শিক্ষকদের মাঝে ক্লাশ বন্টন করা হয়নি। যার কারণে শিক্ষকরা স্কুলে এসে বসে থেকে আবার চলে যান। সব মিলিয়ে ঝালকাঠির গুরুত্বপূর্ণ একমাত্র সরকারী বালিকা বিদ্যালয়ের এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, যোগদান করার পর হতে প্রধান শিক্ষক হোসনে আরা আরজু ১৫ দিনও স্কুলে আসেননি।

আরও পড়ুন: ‘শেখ হাসিনার নামে হোক পদ্মা সেতু’

এ বিষয় জানতে চাইলে প্রধান শিক্ষক হোসনে আরা আরজু বলেন, মুঠোফোনে কথা বললে কথা রেকর্ড হয়, তাই আমি এ বিষয় ফোনে কথা বলবো না। স্কুলে আসেন সরাসরি কথা বলবো।

অন্যদিকে, স্কুল কামটির সভাপতি ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী সাংবাদিকদের বলেন, বিষয়টি আমি জানি না। বিনা ছুটিতে যদি তিনি এভাবে অনুপস্থিত থেকে থাকেন, তাহলে তার চাকরি থাকার কথা নয়। এখন বিষয়টি আমি খোঁজ নিয়ে জানবো।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ১৫৯০

উল্লেখ্য, হোসনে আরা আরজু গত বছর ৫ এপ্রিল ঝালকাঠি সরকারী হরচন্দ্র বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা