বিশ্বে এ পর্যন্ত করোনায় ৫২ কোটির অধিক মানুষ আক্রান্ত হয়েছেন (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ১৫৯০

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এসময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯০ জনের। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে চার বশতাধিক।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ লাখ ৩১ হাজার ৪৪২ জন। আগের দিন মঙ্গলবার ৭ লাখ ৩২ হাজার ৪৯৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বুধবার (১৮ মে) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ লাখ ৯২ হাজার ৪৬৪ জনের। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৫২ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৭৫০ জন। এর মধ্যে ৪৯ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার ৩৬১ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে। এদিন দেশটিতে ৩০৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ২৭ হাজার ২৮৫ জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৫ হাজার ৩৬৮ জনের। শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার ৪৪৭ জনে।

এছাড়া বিশ্বে দিনে শনাক্তেরও শীর্ষে আছে উত্তর কোরিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫১০ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৮৩ হাজার ৬০ জন। এসময় দেশটিতে মারা গেছেন ৬ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৬ জনের।

আরও পড়ুন: ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করছে

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা